এক্সপ্লোর

দাবি, ২০১৪-র ‘রাজনৈতিক দুর্ঘটনা’ ‘১৯-এ হবে না, ভোটে একাই লড়বে শিবসেনা

মুম্বই: মহারাষ্ট্রে তারা একাই ভোটে লড়বে আর সরকার গড়বে। মুখপাত্র সামনায় সম্পাদকীয় লিখে ২০১৯ নিয়ে বিজেপিকে স্পষ্ট বার্তা পাঠাল শিবসেনা। একই সঙ্গে তাদের বক্তব্য, ২০১৪ রাজনৈতিক দুর্ঘটনা ছিল, ২০১৯-এ তার পুনরাবৃত্তি হবে না। আগামী লোকসভা ভোটের আগে রুষ্ট শরিকদের অভিমান ভাঙাতে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। তখনই সেনা বুঝিয়ে দেয়, তারা একলা চলার কথা ভাবছে। এবার সামনায় সম্পাদকীয়তে তারা বলেছে, দিল্লির সিংহাসনে কে বসবে তা ঠিক করার ক্ষমতা শিবসেনা রাখে। কিন্তু ক্ষমতার মোহ তাদের কখনও গ্রাস করেনি, ভবিষ্যতেও করবে না। ২০১৪-য় বিজেপির বিপুল জয় রাজনৈতিক দুর্ঘটনা বলে দাবি করে তারা বলেছে, ২০১৯-এ এই পরিস্থিতি হবে না। সম্পাদকীয়তে লেখা হয়েছে, দেশে কি জরুরি অবস্থার আগের পরিস্থিতি তৈরি হয়েছে?  কাশ্মীরে সেনা কর্মীরা মারা যাচ্ছেন। নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা সরকারের গলা দিল্লিতেই টিপে ধরা হয়েছে। আমলাতন্ত্র যদি এমন সর্বগ্রাসী হয়, তবে ভোটে লড়ে রাজ্য চালানো কঠিন হয়ে পড়বে। সেনা মুখপত্রের সম্পাদকীয়য় লেখা হয়েছে, ২০১৯-এ দিল্লি কার দখলে আসবে তা তারা ঠিক করবে। শুধু দিল্লি নয়, আঁধির ধুলোঝড় বইছে গোটা দেশেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশিরভাগ সময় বিদেশে থাকেন তাই এই ধুলোর কণা তাঁর নাক চোখে ঢোকে না। মানুষ কষ্টে আছেন। তারা আরও লিখেছে, মহারাষ্ট্রে শিবসেনা নিজেদের ক্ষমতায় একাই সরকার গড়বে। দিল্লির সিংহাসন কাদের হবে তা কেন্দ্রীয় স্তরে ঠিক করার ক্ষমতা সেনা রাখে। ২০১৪-র মহারাষ্ট্র বিধানসভা ভোটে সেনা-বিজেপি আলাদা করে লড়লেও ফল বার হওয়ার পর জোট বেঁধে সরকার গড়ে তারা। ২৮৮ টির মধ্যে বিজেপির আসন সংখ্যা ১২২, সেনার ৬০টি।

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget