এক্সপ্লোর

উদ্ধবের সঙ্গে অমিত শাহর বৈঠকেও কাটেনি জট, ভোটে একাই লড়বে শিবসেনা, বললেন সঞ্জয় রাউত

মুম্বই: দুই দলের সম্পর্কের চিড় মেরামতের লক্ষ্যে গতকাল রাতেই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। উদ্ধবের বাসভবন মাতোশ্রী-তে পৌনে দুই ঘন্টার ওই বৈঠকের পর অমিত শাহ জোরের সঙ্গে বলেছিলেন, আগামী লোকসভা ভোট তো বটেই ২০১৪-এও জোট বেঁধে লড়াই করবে বিজেপি ও শিবসেনা। কিন্তু সেই দাবির সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত স্পষ্ট জানালেন যে, ভোটে শিবসেনা একক শক্তিতেই লড়াই করবে। 'সম্পর্ক ফর সমর্থন' কর্মসূচীর অঙ্গ হিসেবে গতকাল উদ্ধবের সঙ্গে বৈঠক করেন বিজেপি সভাপতি। পরে তিনি বলেন, উদ্ধবের সঙ্গে তাঁর বৈঠক অত্যন্ত 'ইতিবাচক' হয়েছে। দুই দল ২০১৯-এ তো বটেই, ২০১৪-এও জোট বেঁধে প্রতিদ্বন্দ্বীতায় অবতীর্ণ হবে। অমিত শাহর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় রাউত বলেছেন, 'অমিত শাহর অ্যাজেন্ডা কী, তা আমরা জানি না।কিন্তু শিবসেনা একটা প্রস্তাব অনুমোদন করেছে যে, আগামী নির্বাচনগুলিতে দল একাই লড়াই করবে। এই সিদ্ধান্তের কোনও নড়চড় হবে না'। সাম্প্রতিক অতীতে মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনার জোট সম্পর্কে জটিলতা দেখা দেয়। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়ণবীশ ফড়নবীশ সরকারের শরিক হলেও শিবসেনা প্রকাশ্যে বিজেপির কড়া সমালোচনা করতে পিছু হঠেনি। সামনা-র একাধিক নিবন্ধে শিবসেনা বিঁধেছে বিজেপিকে। সদ্যসমাপ্ত পালঘর লোকসভা আসনের উপনির্বাচনেও মুখোমুখি লড়াই হয়েছিল বিজেপি ও শিবসেনার। আগামী বছরের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধীরা যেখানে একযোগে লড়াইয়ের কথা আলোচনা করছে, সেখানে শরিক দলগুলির সঙ্গে সম্পর্কে যে কোনও রকম সমস্যা দূর করতে উদ্যোগী হয়েছে বিজেপি।এই লক্ষ্যেই গতকাল অমিত শাহ উদ্ধবের সঙ্গে দেখা করেন। বৈঠকের সময় উপস্থিত ছিলেন ফড়নবীশও। বৈঠকে উদ্ধবের মান ভাঙাতে অমিত সফল হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল। কিন্ত সঞ্জয় রাউতের মন্তব্যে দুই শরিকের সম্পর্ক নিয়ে ফের বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।  

সেরা শিরোনাম

Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১

ভিডিও

Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে
Mallikarjun Kharge Remarks Row | খাড়গের মন্তব্যে তোলপাড় রাজনীতি, প্রতিবাদ মিছিল BJP-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget