এক্সপ্লোর

জনবিস্ফোরণ: মোদির উদ্বেগে সমর্থন, বাল ঠাকরেও জন্মনিয়ন্ত্রণের কথা বলতেন, বলল শিবসেনা

একই অনুষ্ঠানে শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরেও জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পদক্ষেপ সমর্থন করে বলেন, কী করে একটা রাজ্যের কেন্দ্রের থেকে আলাদা ক্ষমতা থাকে? পাশাপাশি জাতীয় স্বার্থে ধর্মকে জড়ানোরও বিরোধিতা করেন উদ্ধব।

মুম্বই: দেশে জনবিস্ফোরণ মোকাবিলায় ছোট পরিবারের পক্ষে গতকাল স্বাধীনতা দিবসে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরদিনই বিজেপি শরিক শিবসেনা তাকে স্বাগত জানিয়ে বলল, তাদের দলের প্রতিষ্ঠাতা প্রয়াত বালাসাহেব ঠাকরে সবসময়ই জন্মনিয়ন্ত্রণের পক্ষপাতী ছিলেন। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে মোদী দেশে ‘জনবিস্ফোরণ’ ঘটছে বলে জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বলেন, এতে একাধিক সমস্যা মাথাচাড়া দেয়। পরিবারের আয়তন বড় না করা দেশপ্রেমের একটা সামান্য পদক্ষেপ বলেও অভিমত জানান তিনি। শুক্রবারই এ নিয়ে শিবসেনা এমপি তথা দলের মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, আমরা খুশি যে মোদী সরকার শিবসেনার নীতিকেই এগিয়ে নিয়ে চলেছে। প্রয়াত বাল ঠাকরে সবসময় জনসংখ্যা নিয়ন্র্ ণের পক্ষে ওকালতি করতেন। মোদীর নেতৃত্বে এনডিএ সরকার শিবসেনার নীতিতেই চলছে। এতে জাতীয় স্বার্থ রক্ষা হচ্ছে। পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধির লক্ষ্যে তাত্ক্ষনিক তিন তালাক রোধ আইন একটি পদক্ষেপ বলেও অভিমত জানান রাউত। একই অনুষ্ঠানে শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরেও জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পদক্ষেপ সমর্থন করে বলেন, কী করে একটা রাজ্যের কেন্দ্রের থেকে আলাদা ক্ষমতা থাকে? পাশাপাশি জাতীয় স্বার্থে ধর্মকে জড়ানোরও বিরোধিতা করেন উদ্ধব। শিবসেনা মুখপত্র সামনার সম্পাদকীয়তেও মোদীর গতকালের উদ্বেগ সমর্থন করে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, ছোট পরিবার থাকলে উন্নয়ন, সমৃদ্ধি দ্রুত হতে পারে। তিনি ঠিকই বলেছেন। কিন্তু সমাজের একটা বড় অংশের পরিবারের আয়তন, জনবিস্ফোরণ, তার খারাপ ফল নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ নেই। এখানে কিছু ধর্মান্ধ মুসলিম ‘হাম দো, হামারা পচিশ’-এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে তৈরি নয়। এই অবস্থায় প্রধানমন্ত্রী পরিবার ছোট রাখা জাতীয়তাবাদী কাজ বললেও দেশের মুসলিমরা তা থেকে শিক্ষা নেবেন কি?

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget