এক্সপ্লোর

জরুরি অবস্থার চেয়েও খারাপ পরিস্থিতি তৈরি করেছে মোদী সরকার: যশবন্ত

হাজারিবাগ: বিজেপি ছাড়ার দুদিন পর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার অভিযোগ, মোদী সরকারের শেষ চার বছরের পরিস্থিতি ‘জরুরি অবস্থার চেয়েও খারাপ’।

গত ২১ এপ্রিল, বিজেপি থেকে ইস্তফা দিয়ে দলীয় রাজনীতি থেকে ‘সন্ন্যাস’ নেন যশবন্ত। তাঁর দাবি, মো দী সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে, দেশবাসী অসুরক্ষিত বোধ করছেন। তাঁর আরও অভিযোগ, ‘গণতন্ত্রের পীঠস্থানকে ধ্বংস করেছে’ বর্তমান শাসক দল।

নিজের বাসভবন থেকে তিনি বলেন, মোদী সরকারের তৈরি করা পরিস্থিতি ইন্দিরা গাঁধীর সময়কার জরুরি অবস্থার চেয়েও খারাপ। কেন্দ্রের বর্তমান শাসকের পদক্ষেপের ফলে কোনও সম্প্রদায়ের মানুষ নিরারদ বোধ করছেন না।

সংসদের বাজেট অধিবেশন নষ্ট হওয়ার জন্য মোদী সরকারকেই দায়ী করেছেন যশবন্ত। তাঁর অভিযোগ, মোদী সরকারই চায়নি যে সংসদ সুষ্ঠুভাবে চলুক। বিরোধীদের দাবি সত্ত্বেও, শাসক দল অনাস্থা প্রস্তাবের সম্মুখীন হতে চায়নি।

যশবন্ত মনে করিয়ে দেন, ১৯৯৮ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী অনাস্থা প্রস্তাব পেশ করতে দ্বিধা করেননি। সেই সময় মাত্র এক ভোটের জন্য তাঁর নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছিল। কিন্তু, বর্তমান সরকার সংসদের পবিত্রতার ধার ধারেনি।

প্রাক্তন বিদেশমন্ত্রীর আরও অভিযোগ, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন এবং সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ করতে চাইছে বর্তমান প্রশাসন। যেভাবে বিরোধী কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে মোদী সরকার, সেই নিয়ে উদ্বেগপ্রকাশ করেন তিনি।

তাঁর অভিযোগ, বিরোধী নেতাদের কণ্ঠরোধ এবং হেনস্থা করার জন্য সিবিআই, এনআইএ, ইডি এবং আয়কর দফতরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মোদী সরকার। তিনি যোগ করেন, বিজেপি সংগঠনেই কোনও অভ্যন্তরীণ গণতন্ত্র নেই। নেতারা বলেন, আর কর্মীরা শোনেন। কারও ক্ষমতা নেই আওয়াজ তোলার।

সিনহা জানান, সক্রিয় রাজনীতি ত্যাগ করার পর তিনি এখন সমস্যায় থাকা কৃষক, অসংগঠিত ক্ষেত্রের কর্মী, যুব সম্প্রদায়, পড়ুয়া এবং সমাজের দুর্বল শ্রেণিকে সাহায্য করবেন। এর জন্য তিনি দেশের বিভিন্ন প্রান্তে যাবেন। যশবন্তের দাবি, গণতন্ত্রকে বাঁচানোর এই লড়াইয়ে তাঁকে অনেকেই সমর্থন জানিয়েছেন।

 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget