এক্সপ্লোর

দারিদ্র্য জয় করে আইআইটি দিল্লির পথে দিনমজুরের ছেলে

কোটা: দশম শ্রেণিতে পড়ার সময় জানতেনই না আইআইটি কী। আজ কোটার এটাওয়ার প্রত্যন্ত গ্রাম ছত্রপুরার বছর ১৮-এর এই ছেলেই যাচ্ছে দিল্লি আইআইটিতে পড়তে। অভিষেক মিনা নামে ওই যুবকের পড়াশোনার পথ খুব একটা মসৃণ ছিল না। অত্যন্ত দারিদ্র্যের মধ্যে বড় হয়ে ওঠা। বাবা দিনমজুর। এনআরইজিএ(ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট)-র শ্রমিক। অভিষেকের গ্রাম থেকে তিনিই প্রথম, যিনি এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেলেন। গ্রামেরই এক হিন্দি মাধ্যম স্কুলে পড়াশোনা শুরু অভিষেকের। দশম শ্রেণির ফল বেশ ভালোই ছিল। প্রাপ্ত নম্বর ছিল ৭২%। তাঁর স্কুলের শিক্ষকরা তাঁর বাবাকে পরামর্শ দেন, কোটায় নিয়ে গিয়ে আইআইটি-র জন্য কোচিং সেন্টারে ভর্তি করতে। তখনই প্রথম আইআইটি সম্পর্কে জানতে পারেন অভিষেক। তার আগে এ সম্পর্কে কোনও ধারণাই ছিল না তাঁর। আইআইটি-র পড়াশোনার পাশাপাশি বাড়িতে চলতে থাকে দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য প্রস্তুতি। সেখানেও ভালো ফল। ৮৩% নম্বর পান তিনি। অভিষেক জানিয়েছেন, তাঁর এই সাফল্যের পিছনে রয়েছে স্কুলের শিক্ষকদের এবং তাঁর বন্ধুদের সাহায্য। শিক্ষকদের তত্ত্বাবধানে এবং বন্ধুদের দেওয়া নোটস তাঁকে ভীষণই সাহায্য করেছে। প্রথমবার আইআইটি পাশ করলেও ভালো কলেজে ভর্তির সুযোগ মেলেনি। এতে বিন্দুমাত্র হতাশ হননি তিনি। আবার পরীক্ষা দেন। এরপর আইআইটি-জেইই পরীক্ষায় খুব ভালো ফল হয় তাঁর। র‌্যাঙ্ক ছিল ২৫৭। আইআইটি দিল্লিতে ভর্তি হওয়ার সুযোগ এসে যায়। অভিষেক জানিয়েছেন, পড়াশোনার জন্য খুব কষ্ট করতে হয়েছে তাঁকে। কোচিং-এর টাকা জোগাড় করতে ২% সুদে টাকা ধার নেন তাঁর বাবা। অভিষেকের স্বপ্ন, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভের পর অভিনব কিছু বিষয় নিয়ে গবেষণা করা। যা দেশের গ্রামের উন্নয়নে সাহায্য করবে। ছেলের সাফল্যে উচ্ছ্বসিত বাবা রামদয়াল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৭.২৬) পর্ব ২ : পুর-নিয়োগ দুর্নীতিতে এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ED-র তলব
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget