এক্সপ্লোর

উত্তরপ্রদেশে ভোটের প্রচারে ত্রিশঙ্কু ফলের কথা মোদীর মুখে

মউ: উত্তরপ্রদেশের বিধানসভার ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে এবার ত্রিশঙ্কু ফলাফলের আশঙ্কা। তাঁর অভিযোগ, ভোটের পর ক্ষমতার জন্য যাতে দরকষাকষি করার রাস্তা খোলা থাকে সেজন্য সমাজবাদী পার্টি (সপা) এবং বিএসপি ত্রিশঙ্কু ফলাফলের নয়া গেম প্ল্যান তৈরি করেছে। প্রধানমন্ত্রীর দাবি, ভোটে হার অবধারিত বুঝতে পেরেই এসপি ও বিএসপি ওই নয়া ছক তৈরি করেছে। উদ্দেশ্যটা হল, তারা হেরে যাক বা তাদের আসন কমে যায় যাক, কিন্তু কেউ যেন সংখ্যাগরিষ্টতা না পায়। একইসঙ্গে মোদী বলেছেন, বিজেপিকে হারানোর জন্য  এসপি ও বিএসপি যা কিছু করতে পারে। তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই দলগুলি যেন উত্তরপ্রদেশের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি না খেলে। কেননা, অতীতে প্রচুর ভুক্তভোগী হতে হয়েছে রাজ্যকে। মোদীর দাবি, ক্ষমতা দখলের জন্য এসপি ও বিএসপি ত্রিশঙ্কু বিধানসভার কথা ভাবলেও গত লোকসভা নির্বাচনের মতোই এবারও উত্তরপ্রদেশের মানুষ বিজেপিকে বিপুল ব্যবধানে জয়ী করবে। মউতে প্রায় এক ঘন্টার ভাষণে মোদী বলেন, ভোট ঘোষণার পরই ভয় পেয়ে এসপি তড়িঘড়ি কংগ্রেসের ‘ডুবন্ত তরী’তে গিয়ে বসে। কংগ্রেস-সপার জোটের পক্ষে সংবাদমাধ্যমগুলিও প্রচার করছে বলেও মোদী অভিযোগ করেন। কিন্তু সাধারণ মানুষ আসল ও নকলের তফাত্ জানেন মন্তব্য করে মোদী দাবি করেন, বিজেপিই ভোটে বিপুলভাবে জয়ী হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, নিজস্ব ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও বিজেপি জোট শরিকদের নিয়ে চলতে জানে।বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে জোট শরিকদের সরকারে স্থান দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget