এক্সপ্লোর

মহাত্মার হত্যায় দায়ী আরএসএস! যা বলেছি, ঠিক বলেছি, সুপ্রিম কোর্টে রাহুল

নয়াদিল্লি: মহাত্মা গাঁধীর হত্যা প্রসঙ্গে রাষ্ট্রীয় স্বয়মসেবক সংঘ (আইরএসএস)-এর বিরুদ্ধে তিনি যে মন্তব্য করেছেন, তা প্রত্যাহার করার কোনও প্রশ্নই নেই। এর জন্য তিনি যে কোনও মামলার মুখোমুখি হতে প্রস্তুত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়ে দিলেন রাহুল গাঁধী। এদিন আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বলের মারফৎ শীর্ষ আদালতে কংগ্রেস সহ-সভাপতি বলেন, আমি আমার প্রতিটা কথাকে সমর্থন করছি। নিজের বক্তব্যের অবস্থান বজায় রাখছি। তা প্রত্যাহার করার কোনও প্রশ্নই নেই। আমি কালও বলেছি, আজও বলছি এবং ভবিষ্যতেও একই কথা বলব। প্রয়োজনে মামলার সম্মুখীন হতেও রাজি। উল্লেখ্য, ২০১৫ সালে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল দাবি করেছিলেন, জাতির জনকের হত্যার নেপথ্যে আরএসএস-এর হাত ছিল। এর প্রেক্ষিতে মহারাষ্ট্রের ভিওয়ান্ডির একটি আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে সংঘ। সেখানে হাজিরা দেওয়ার জন্য রাহুলকে সমন পাঠানো হয়। সমনের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন করেন রাহুল। তা খারিজ হওয়ায় সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন কংগ্রেস সহ-সভাপতি। এদিন আরএসএস-এর আইনজীবী ইউ আর ললিত জানান, তাঁর মক্কেলের দাবি, রাহুল যদি স্বীকার করে নেন যে তিনি তাঁর বক্তব্য প্রত্যাহার করছেন, তাহলে মূল মামলা প্রত্যাহার করে নেওয়া হতে পারে। যদিও, বক্তব্য প্রত্যাহার করার কোনও প্রশ্ন নেই বলে রাহুল এদিন জানিয়ে দেওয়ায় বিষয়টি আরও জটিল হল। যার জেরে নিম্ন আদালতে মূল মামলার শুনানিতে ব্যক্তিগত হাজিরা থেকে রাহুলকে অব্যাহতি দিতে অস্বীকার করে বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি আর এফ নরিমনের ডিভিশন বেঞ্চ। ফলে, মহারাষ্ট্রের আদালতে রাহুলকে হাজিরা দিতে হবেই বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget