এক্সপ্লোর

সন্ত্রাস-লড়াইয়ে পূর্ণ সমর্থন, ভারতকে বার্তা ইজরায়েলি প্রেসিডেন্টের

নয়াদিল্লি: নাশকতার বিরুদ্ধে লড়াইয়ে পূর্ণ সমর্থন করে ইজরায়েল জানিয়ে দিল, ভারতের সঙ্গে তাদের বন্ধুত্বে কোনও ‘লুকোচুরি নেই, গোটাটাই খুল্লমখুল্লা’।

সোমবারই আটদিনের ভারত সফরে এসেছেন ইজরায়েলি প্রেসিডেন্ট রয়ভেন রিভলিন। গত দু দশকে এই প্রথম কোনও ইজরায়েলি প্রেসিডেন্ট ভারত সফরে এলেন।

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন ইস্যু নিয়ে মতামত প্রকাশ করেন রিভলিন। সেখানে যেমন বিভিন্ন ঐকমত্যের বিষয় উঠে আসে, তেমনই তিনি তুলে ধরেন পার্থক্যের দিকগুলিও।

এই মুহূর্তে পাক-মদতপুষ্ট নাশকতা নিয়ে আন্তর্জাতিক মহলকে এক মঞ্চে আনার চেষ্টা চালাচ্ছে ভারত। সন্ত্রাসের বিরুদ্ধে গোটা বিশ্বকে পাশে আনতে অগ্রণী ভূমিকা নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের এই লড়াইকে পূর্ণ সমর্থন করল ইজরায়েল। এদিন রিভলিন জানান, গণতন্ত্রের রক্ষায় ভারতের পাশে থাকতে পেরে গর্বিত ইজরায়েল। তিনি যোগ করেন, সন্ত্রাস হল সন্ত্রাস। যেই তা করুক, এর শিকার যে হোক না কেন। আমাদের কর্তব্য হল, যে কোনও ধরনের সন্ত্রাসকে ধিক্কার জানানো। এই শয়তানির বিরুদ্ধে লড়াই করা।

প্রসঙ্গত, ইজরায়েল হল ভারতের জন্য অন্যতম প্রতিরক্ষা রফতানিকারী রাষ্ট্র। ভারতের সমরাস্ত্রের একটা বড় অংশই আসে এই দেশ থেকে। পাশাপাশি, সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ে ভারতকে বিপুল সাহায্য করে থাকে ইজরায়েল।

তাঁকে প্রশ্ন করা হয়, আরব দুনিয়ার সঙ্গে সুসম্পর্কের জন্য ইজরায়েল প্রসঙ্গে ভারতের প্রকাশ্যে সংযত থাকা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলছে? উত্তরে রিভলিন জানান, উভয় দেশই একে অপরের জন্য গর্বিত। তিনি মনে করেন, ভারত-ইজরায়েল সম্পর্ক স্রেফ প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা দুদেশের মানুষের মধ্যে বইছে।

আবার স্বাধীন রাষ্ট্র হিসেবে প্যালেস্তাইনকে ভারত সমর্থন করা নিয়ে রিভলিনের মন্তব্য, অনেক ক্ষেত্রে বন্ধুরা সব বিষয়ে ঐকমত্য না-ও দেখাতে পারে। উভয়েরই উচিত একে অপরের মতামতকে গুরুত্ব দেওয়া।

বস্তুত, আগামীকালই মোদীর সঙ্গে বৈঠকে বসছেন রিভলিন। বহু দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আলোচ্য বিষয়ের মধ্যে প্রতিরক্ষা থেকে শুরু করে বাণিজ্য, পরিকাঠামো, পরমাণু সবকিছুই থাকবে বলে মনে করা হচ্ছে।

বিশেষ করে, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি দীর্ঘদিন লাল ফিতের গেরোয় আটকে রয়েছে। তার সমাধানসূত্র খুঁজে বের করতে উদ্যোগী হবেন রিভলিন। অন্যদিকে, আলোচনায় উঠে আসবে বিভিন্ন আঞ্চলিক বিষয়ও।

এখানে বলে রাখা প্রয়োজন, আগামী বছর ভারত ও ইজরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্ণ হচ্ছে। বিষয়টিকে মাথায় রেখে বড় করে উদযাপন করতে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget