এক্সপ্লোর

আজ থেকে শীর্ষ আদালতে শুরু তিন তালাক মামলার শুনানি

নয়াদিল্লি: মুসলমানদের মধ্যে তিন তালাক, নিকাহ হালাল ও বহুবিবাহ প্রথার বৈধতা নিয়ে আজ থেকে সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে শুনানি। যে বেঞ্চে এই শুনানি চলবে তার নেতৃত্বে থাকছেন প্রধান বিচারপতি জে এস খেহর। এছাড়াও রয়েছেন বিচারপতি ইউ ইউ ললিত, রোহিনটন নরিম্যান, কুরিয়েন জোসেফ ও আবদুল নাজির। কেন্দ্রীয় সরকার দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, তিন তালাক সংবিধান বিরোধী, তারা এই প্রথার অপসারণ চায়। বহু মুসলিম মহিলাও এ ব্যাপারে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। সব মিলিয়ে তিরিশটিরও বেশি আবেদন জমা পড়েছে এই মর্মে, রয়েছে মহিলাদের অধিকার সংক্রান্ত গোষ্ঠীও। কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের দাবি, তিন তালাক শরিয়ত সম্মত, তারা কোনওমতেই এই অধিকার ছেড়ে দেবে না। আদিবাসীদের কয়েকটি সংগঠনও এই মামলায় রয়েছে, কারণ তাদের কোনও কোনও গোষ্ঠীতে বহুবিবাহ প্রথা রয়েছে। AIMPLB দেশের বিচারব্যবস্থার ইতিহাসে সম্ভবত এই প্রথম গ্রীষ্মের ছুটিতে অবকাশযাপন না করে ১৯জন বিচারপতি ছুটির সময় শুনানিতে ব্যস্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। গরমের ছুটির প্রথম দিনে তাঁদের গৃহীত প্রথম মামলা হল এই তিন তালাকের মামলা। কেন্দ্র সুপ্রিম কোর্টে জানিয়েছে, তিন তালাক, নিকাহ হালাল ও বহুবিবাহ প্রথা পুরুষতান্ত্রিক নিয়মের অনুসারী, সংবিধান প্রদত্ত মহিলাদের সমানাধিকারের বিরুদ্ধে। এর ফলে এ দেশে মুসলমান মহিলাদের অবস্থান তাঁদের সমাজে পুরুষদের থেকে অনেকটাই নীচুতে, এমনকী বিদেশের মুসলমান মহিলারাও তাঁদের থেকে ভাল জায়গায় রয়েছেন। যদি ধরেও নেওয়া যায়, খুব বেশি সংখ্যক মহিলা সরাসরি এই সব প্রথার শিকার হন না, তা হলেও এটা অনস্বীকার্য যে এই প্রথার অধীনে থাকা প্রত্যেক মহিলার ওপর তিন তালাকের খাঁড়া ঝুলছে। সম্মান নিয়ে তাঁদের বাঁচার অধিকারকে ক্ষুণ্ণ করছে এই প্রথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget