এক্সপ্লোর
সুনন্দা পুস্করের মৃত্যুতে সিট তদন্ত চেয়ে দিল্লি হাইকোর্টে সুব্রহ্মণ্যম স্বামী

নয়াদিল্লি: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস সাংসদ শশী তারুরের স্ত্রী সুনন্দা পুস্করের মৃত্যুরহস্য উদঘাটনের জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি আদালতের নজরদারিতে সিবিআই-এর বিশেষ তদন্তকারী দলকে দিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন। তাঁর দাবি, এই ঘটনার তদন্তে মাত্রাতিরিক্ত বিলম্ব হয়েছে। এটা বিচার বিভাগের কলঙ্ক। ২০১৪ সালের ১৭ জানুয়ারি রাতে দক্ষিণ দিল্লির একটি পাঁচতারা হোটেলে সুনন্দার মৃতদেহ পাওয়া যায়। এই রহস্যের কিনারা এখনও পর্যন্ত হয়নি। স্বামীর আইনজীবী ইশকারান সিংহ আদালতে বলেছেন, প্রভাবশালী ও ধনী ব্যক্তিদের হস্তক্ষেপের ফলেই এই মামলার তদন্ত ধীরগতিতে চলছে। প্রভাবশালীদের বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা রয়েছে। ফলে এই মামলা অন্যদিকে মোড় নিয়েছে। তদন্তের গতি মন্থর হওয়ায় বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তাই আইবি, ইডি, র, দিল্লি পুলিশ ও সিবিআই আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল গঠন করে তদন্ত করা উচিত।
Before You Go
CM Suvendu Adhikari: 'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















