এক্সপ্লোর

প্রধান আর্থিক উপদেষ্টাকে বরখাস্তের দাবি ‘স্থগিত’ রাখছেন স্বামী

নয়াদিল্লি: তিনি ক্ষুব্ধ, বুঝিয়ে দিলেন সুব্রহ্মণ্যম স্বামী। রঘুরাম রাজনের পর কেন্দ্রের সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (সিইএ) অরবিন্দ সুব্রহ্মণ্যমের বরখাস্তের দাবি তুলে কোনও সাড়াই পাননি। খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি উড়িয়ে জানিয়ে দিয়েছেন, সিইএ-র ওপর পূর্ণ আস্থা আছে সরকারের। সময়ে সময়ে তাঁর কাছ থেকে সরকার মূল্যবান পরামর্শই পেয়েছে। কিন্তু জেটলি এভাবে তাঁর নিশানা হয়ে ওঠা অরবিন্দের পাশে দাঁড়ানোর পরও হেলদোল নেই স্বামীর। আজ সকালে এই বিজেপি নেতা বলেছেন, অতীতে ভারতের স্বার্থ ক্ষুন্ন করার চেষ্টার পরও সরকার যদি তাঁকে দেশপ্রেমিক বলে মনে করে, তাহলে তিনি দাবি ‘স্থগিত রাখবেন’! তাঁর ট্যুইটটি হল এইরকম, ‘ভারতীয়? যদি এমন কেউ, বিদেশে যেখানে কাজ করেন, তাদের ভারতকে শিক্ষা দেওয়ার পরামর্শ দেওয়ার পরও রেহাই পেয়ে যান, তাহলে আমি দাবি স্থগিত রাখছি’। ট্যুইটে স্বামী এও লিখেছেন, ‘মার্কিন কংগ্রেসকে এ এস (অরবিন্দ সুব্রহ্মণ্যম): ভারতীয় কোম্পানি ও রপ্তানিকারকদের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপে ভারতের ওপর দরজা খুলে দেওয়ার জন্য চাপ আরও বাড়বে। ১৩.৩.১৩!’ গতকালই অরবিন্দের বরখাস্তের দাবি তুলে শোরগোল ফেলে দেন স্বামী। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রকে যোগদানের আগে ওয়াশিংটনে আইএমএফের অর্থনীতিবিদ পদে থাকাকালে ভারতের স্বার্থবিরোধী কাজ করেছিলেন অরবিন্দ। স্বামী আরও ট্যুইট করেছেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার যদি বলে, আমরা এএস সম্পর্কে সব জানি, কিন্তু তিনি আমাদের সম্পদ, তবে আমি দাবি স্থগিত রেখে সত্যি প্রমাণিত হওয়ার জন্য অপেক্ষা করব’।        

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget