এক্সপ্লোর

তামিলনাড়ু: আরও সমর্থন পেলেন পনিরসেলভম, আজ ধর্নায় বসতে পারেন শশীকলা

নয়াদিল্লি:  প্রয়াত জয়ললিতার উত্তরাধিকার নিয়ে তামিলনাড়ুতে ও পণীরসেলভাম ও শশীকলার সংঘাত আরও তীব্র হয়ে উঠছে। পনিরসেলভম সাত বিধায়ক ও চার সাংসদের সমর্থন পেয়ে বলীয়ান হয়ে উঠেছেন। অন্যদিকে, এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক ভি কে শশীকলা আজ  ধর্নায় বসতে পারেন। শশীকলার অভিযোগ, দলের বিধায়করা যাতে তাঁর শিবির ছেড়ে চলে যান, সেই উদ্দেশ্যে সরকার গঠনের জন্য তাঁকে ডাকার ক্ষেত্রে রাজ্যপাল ইচ্ছাকৃতভাবে দেরী করছেন। গতকালই শশীকলা সমর্থনকারী বিধায়কদের নিয়ে রাজ্যপাল বিদ্যাসাগর রাওয়ের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন। রাজ্যপালকে লেখা চিঠিতে শশীকলা বলেছিলেন, কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী পনিরসেলভম তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এবং এক সপ্তাহ আগেই ওই ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল। রাওকে লেখা শশীকলার এই চিঠি সংবাদমাধ্যমের কাছেও পাঠানো হয়। গতকাল একটি রিসর্টে গিয়ে দলের ৯৪ বিধায়কের সঙ্গে দেখা করেন শশীকলা। ওই রিসর্টেই রাখা হয়েছে বিধায়কদের। এরপরই রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়ে শশীকলা বলেছেন, দল যাতে ভেঙে যায় সেজন্যই সরকার গঠনে তাঁকে ডাকার ক্ষেত্রে দেরী করছেন রাজ্যপাল। গতকালই তিনি ইঙ্গিত দেন, রাজ্যপাল তাঁর চিঠির জবাব না দিলে রবিবার তিনি ধর্নায় বসতে পারেন। উল্লেখ্য, ২৩৫ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য ১১৮ বিধায়কের সমর্থন প্রয়োজন। এআইএডিএমকে-র আসন সংখ্যা ১৩৫। পনিরসেলভমের দাবি, এরমধ্যে তাঁর পক্ষে ৫০ জন বিধায়কের সমর্থন রয়েছে। অন্যদিকে, একটি রিসর্টে দলের ৯৪ জন বিধায়ককে রেখেছেন শশীকলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget