এক্সপ্লোর

আতসবাজি নয় !ফের সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা,দীপাবলির বিজ্ঞাপন নিয়ে পিছু হঠল তানিস্ক

সোশ্যাল মিডিয়ায় তীব্র বিরোধিতার জেরে আরও একটি বিজ্ঞাপন নিয়ে পিছু হঠতে বাধ্য হল টাটা কোম্পানির তানিস্ক। এবার তানিস্কের দীপাবলির বিজ্ঞাপন তোপের মুখে পড়ল। বিজ্ঞাপনে এক অভিনেতাকে আতসবাজি ছাড়া দীপাবলি পালনের আর্জি জানাতে দেখা যায়। বিজ্ঞাপনে দেখা গিয়েছে সায়নী গুপ্তা, আলায়া এফ, নীনা গুপ্তা ও নিমরত কউরকে। প্রত্যেক তারকাকে কীভাবে দিওয়ালি পালন করবেন, তা বলতে দেখা গিয়েছে।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় তীব্র বিরোধিতার জেরে আরও একটি বিজ্ঞাপন নিয়ে পিছু হঠতে বাধ্য হল টাটা কোম্পানির তানিস্ক। এবার তানিস্কের দীপাবলির বিজ্ঞাপন তোপের মুখে পড়ল। বিজ্ঞাপনে এক অভিনেতাকে আতসবাজি ছাড়া দীপাবলি পালনের আর্জি জানাতে দেখা যায়। বিজ্ঞাপনে দেখা গিয়েছে সায়নী গুপ্তা, আলায়া এফ, নীনা গুপ্তা ও নিমরত কউরকে। প্রত্যেক তারকাকে কীভাবে দিওয়ালি পালন করবেন, তা বলতে দেখা গিয়েছে। বিজ্ঞাপনে এক তারকাকে    বলতে শোনা যায়, দীর্ঘ দিন পর আমার মায়ের সঙ্গে দেখা হবে বলে আশা করছি। অবশ্যই কোনও আতসবাজি নয়। কারুর আতসবাজি পোড়ানো ঠিক বলে আমি মনে করি না। প্রচুর প্রদীপ, হাসিখুশি ও ইতিবাচক দিক। এক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সচেতনতামূলক বার্তা হিসেবে যা তুলে ধরা হয়েছিল, তা সমালোচনার মুখে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ফের শুরু হয় 'হ্যাশট্যাগ বয়কটতানিস্ক' ট্রেন্ড। চলচ্চিত্র নির্মাতা বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ট্যুইট করে অভিযোগ করেন যে, এই বিজ্ঞাপনে 'হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যকে খুন' করা হয়েছে। তিনি আরও বলেন, ফটোশপ করা মডেলের মুখে ভুয়ো হাসি বসিয়ে সাজিয়ে গুজিয়ে শুধু ভোগবাদের প্রচার হচ্ছে। বিজেপির জাতীয় সম্পাদক চিক্কামাগারেভাল্লি থিমে গৌড়া রবি বলেন,' কোম্পানির তাদের পণ্য বিক্রয়েই মনোনিবেশ করা উচিত। আতজবাজি পোড়ানো নিয়ে আমাদের জ্ঞান দেওয়া থেকে বিরত থাকা উচিত তাদের'।
এ ধরনের সমালোচনার মুখে পড়ে বিজ্ঞাপন সরিয়ে নেয় তানিস্ক। এ ব্যাপারে কোম্পানি এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করেনি। গতমাসেই গহনা প্রস্তুতকারী সংস্থা তানিস্ক একটি বিজ্ঞাপন দিয়েছিল। সেই বিজ্ঞাপনে ভিন ধর্মের বিবাহিত দম্পতিকে দেখানো হয়েছিল। ওই বিজ্ঞাপনে একটি মুসলিম পরিবারকে হিন্দু প্রথা অনুসারে হিন্দু পুত্রবধূর সাধভক্ষণের প্রস্তুতি নিতে দেখা গিয়েছিল। তীব্র সমালোচনার মুখে পড়ে সেই বিজ্ঞাপনটিও তুলে নিতে বাধ্য হয়েছিল তানিস্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?

ভিডিও

Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৭.২৬): 'ED-র থেকে AB বেশি ভয়ঙ্কর', হিটলারের প্রসঙ্গ টেনে অভিষেককে নিশানা মদনের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৭.২৬): ২১ জুলাইয়ের ঠিক আগে মমতার 'মিত্র'-বিয়োগ, ঋতব্রত শিবিরে ছায়াসঙ্গী মদনও
TMC Turmoil Deepens : পালাবদলের পর শুধুই ভাঙন! চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে কালীঘাট শিবির
TMC News | মমতা ঘনিষ্ঠদের ১৮০ ডিগ্রি টার্ন! কালীঘাট ছেড়ে গেল ঋতব্রত তৃণমূলে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget