এক্সপ্লোর
মহিলার সঙ্গে ‘দুর্ব্যবহার’, অভিযুক্ত দেশম নেতা

হায়দরাবাদ: রাজনীতিকদের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নতুন কিছু নয়। এবার এই অভিযোগ উঠল তেলগু দেশমের কর্পোরেটর উম্মাদি ভেঙ্কটেশ্বরা রাওয়ের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, শুক্রবার দিল্লি থেকে হায়দরাবাদমুখী এয়ার ইন্ডিয়ার উড়ানে বছর পঁয়ত্রিশের এক মহিলার পাশে রাওয়ের সিট পড়েছিল। তখন নাকি তেলগু দেশম নেতা তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন, তাঁর গায়ে হাত দেওয়ারও চেষ্টা করেন তিনি। ভদ্রমহিলা বিমানকর্মীদের বিষয়টি জানালে তাঁরা ওই টিডিপি নেতার আসন বদলে দেন। এরপর বিমান হায়দরাবাদ পৌঁছলে মহিলা তাঁর বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন, পরে এফআইআর করেন পুলিশেও। শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে উম্মাদি ভেঙ্কটেশ্বরা রাওয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
Before You Go
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার





















