এক্সপ্লোর

অঙ্ক পারছিল না, দ্বিতীয় শ্রেণির ছাত্রের গলায় বেত ঢুকিয়ে দিলেন শিক্ষক

আহমেদনগর: ৮ বছরের ছেলেটি একটা অঙ্ক করতে পারেনি। রাগে অন্ধ হয়ে শিক্ষক তার গলায় নিজের হাতে থাকা বেতটা ঢুকিয়ে দিয়েছেন বলে অভিযোগ। শিশুটির শ্বাসনালী ও খাদ্যনালী দুই-ই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। মহারাষ্ট্রের একটি সরকারি স্কুলে মঙ্গলবার ঘটেছে এই ঘটনা। আহমেদনগরের কারজাত উপজেলার পিম্পলগাঁও গ্রামের জেলা পরিষদ স্কুলে। দ্বিতীয় শ্রেণির রোহন জাঞ্জিরেকে একটি অঙ্ক দেন তার শিক্ষক চন্দ্রকান্ত সোপান শিন্ডে। রোহন নাকি তা করতে পারেনি। রাগের মাথায় সামনে থাকা কাঠের লিকলিকে বেতটা চন্দ্রকান্ত তার গলার মধ্যে ঢুকিয়ে দেন বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে কথা বন্ধ হয়ে যায় রোহনের। আতঙ্কে অন্য ছেলেমেয়েরা ছুটে বেরিয়ে যায় ক্লাস থেকে। খবর পেয়ে এসে পড়েন প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। আহত ছেলেটিকে তখনই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠানো হয় পুনের হাসপাতালে। এখন সে আইসিইউ-তে ভর্তি। অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রোহনের মায়ের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে পুলিশি তদন্ত। যদিও অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, রোহনের সঙ্গে কথা বলে দরকারমত যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে।

সেরা শিরোনাম

Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget