এক্সপ্লোর

প্রজাতন্ত্র দিবসে পোষ্যকে আত্মঘাতী হামলাকারী হিসেবে ব্যবহারের ছক জঙ্গিদের:রিপোর্ট

নয়াদিল্লি:  কোনও বিশেষ দিন বা অনুষ্ঠানে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার জন্যে ভিড়েঠাসা এলাকায় আত্মঘাতী হামলাকারী ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোটা যথেষ্ট প্রচলিত ছক জঙ্গি সংগঠনগুলোর মধ্যে। তবে এবার তাদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন হয়েছে। তারা এবার মানুষ না পোষ্যকে আত্মঘাতী হামলাকারী হিসেবে ব্যবহারের ছক কষেছে প্রজাতন্ত্র দিবসে, খবর সূত্রের। এই খবরের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা অ্যান্টি টেরর ইউনিটগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। এমনকি গোপন সূত্রে খবর রয়েছে দিল্লি, মুম্বই এবং আমদাবাদের মতো শহরগুলোতে এই হামলা হতে পারে। গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গিরা ঠাণ্ডার সুযোগ নিয়ে কুকুর, বিড়াল, খরগোশকে শীত পোশাক পরিয়ে তারমধ্যে বিস্ফোরক ঢুকিয়ে দিতে পারে। এমনকি বিস্ফোরকগুলো অস্ত্রোপচার করেও পশুদের শরীরে ঢুকিয়ে দেওয়া হতে পারে। তারপর পোষ্যদের অনুষ্ঠানস্থলে নিয়ে গিয়ে হামলা চালানোর আশঙ্কা প্রকাশ করেছে গোয়েন্দারা। প্রসঙ্গত, যেই পোষ্যগুলো নিশানার কাছে পৌঁছবে তখনই রিমোট কন্ট্রোল চালিয়ে বিস্ফোরণ ঘটানো হবে। প্রসঙ্গত, জঙ্গি সংগঠন আইএসআইএসই প্রথম পশুদের আত্মঘাতী হামলা চালানোর জন্যে ব্যবহার করেছিল। সিরিয়ায় মুরগীর মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়েছিল আইএস। বিভিন্ন পাখিকে না না ভাবে ব্যবহার করে সরকারি বাড়িগুলোকে নিশানা করে সিরিয়ায়ে হামলা চালিয়েছে আইএস। আর সেই দেখেই অনুপ্রাণিত হচ্ছে ভারতে পরিচালিত বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এটিএসকে কুকুরদের নিয়ে বিশেষ সতর্ক থাকতে বলেছে। হয়তো তাদের শরীরের ভেতরে অস্ত্রোপচার করে রাখা থাকবে বিস্ফোরকগুলো। তারপর সুযোগ মত ঘটানো হবে বিস্ফোরণ। সারা দেশের সমস্ত নিরাপত্তা সংস্থাকে এবিষয় সজাগ থাকতে বলা হয়েছে। তবে দিল্লির নিরাপত্তা আধিকারিকদের একটু বেশিই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী দিল্লির সমস্ত এলাকার ওপর বিশেষ নজর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাবাহিনীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget