এক্সপ্লোর

আধারকে কালিমালিপ্ত করতে সুসংগঠিত প্রচার চলছে: নিলেকানি

বেঙ্গালুরু: আধারকে কালিমালিপ্ত করতে সুসংগঠিত প্রচার চলছে। এমনই মন্তব্য করেছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) চেয়ারম্যান নন্দন নিলেকানি। আধারের তথ্য ফাঁস সংক্রান্ত খবরের পরিপ্রেক্ষিতে একটি সংবাদপত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের নিয়ে নিজের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন নিলেকানি। আধার যাতে কালিমালিপ্ত হয় তার জন্য সুসংগঠিত প্রচার চলছে বলে তিনি একশ শতাংশ নিশ্চিত বলে জানিয়েছেন নিলেকানি। ১০০ কোটিরও বেশি আধার কার্ড সংক্রান্ত তথ্য ফাঁসের খবরের পরিপ্রেক্ষিতে ইউআইডিএআই আধিকারিকের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ গত সোমবার এফআইআর দায়ের করেছে। এফআইআরে এক সাংবাদিকের নামও রয়েছে। ইউআইডিএআই আধিকারিক পুলিশকে জানিয়েছেন, ওই সাংবাদিক ক্রেতার ছদ্মবেশে এক অজানা বিক্রেতার কাছ থেকে হোয়াটস্যাপে একটি পরিষেবা ক্রয় করেন। এভাবে আধার নম্বরের তথ্যে অবাধ উঁকি দেওয়ায় সুযোগ দেওয়া হয়। নিলেকানি আরও বলেছেন, বহু স্তরের নিরাপত্তা পেরিয়ে আধার গড়ে উঠেছে। তথ্য ফাঁসের ইস্যুকে ফুলিয়েফাঁপিয়ে দেখা হচ্ছে। যথেচ্ছভাবে এর তথ্য ফাঁস সম্ভব নয়। সংবাদপত্রের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গ উল্লেখ করে নিলেকানি বলেছেন, নেতিবাচক মনোভাবের ফল নেতিবাচকই হয়। তাই আধার সম্পর্কে গঠনমূলক মতামত গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেছেন, সবারই বোঝা উচিত যে, আধার থাকতেই এসেছে। নিলেকানি বলেছেন, প্রায় ১১৯ কোটি মানুষ আধার কার্ড পেয়েছেন। প্রায় ৫৫ কোটি মানুষ তাঁদের আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করেছেন। ডিবিটি-র মাধ্যমে ৯৫ হাজার কোটি টাকা হস্তান্তর হয়েছে। সুপ্রিম কোর্টও আধারকে ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের আওতায় স্বীকৃতি দেবে বলেও আশাবাদী নিলেকানি। আধারের গোপনীয়তা রক্ষায় নতুন পদক্ষেপ করেছে ইউআইডিএআই। এ বার নতুন ‘ভার্চুয়াল আধার নম্বর’এর কথা ঘোষণা করা হয়েছে। এই বিষয়টিকেও স্বাগত জানিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget