এক্সপ্লোর

ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে যাঁরা যাবেন তাঁদের সন্ত্রাসবাদী হিসেবে দেখা উচিত, দাবি সুব্রহ্মণ্যম স্বামীর

নয়াদিল্লি: এ মাসের ১১ তারিখ পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে যাঁরা যাবেন, তাঁদের সবাইকে সন্ত্রাসবাদী হিসেবে দেখা উচিত এবং কালো তালিকাভুক্ত করা উচিত। এমনই দাবি করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি বলেছেন, ‘যাঁরা ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে যাবেন তাঁদের সবাইকে খারাপ নজরে দেখা উচিত। তাঁদের কালো তালিকায় ফেলে দেওয়া উচিত। তাঁদের সন্ত্রাসবাদী হিসেবেই দেখা উচিত।’ ভারতীয় ক্রিকেট দলের দুই প্রাক্তন অধিনায়ক কপিল দেব ও সুনীল গাওস্কর, প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে পঞ্জাবে কংগ্রেসের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধু ও বলিউড অভিনেতা ইমরান খানকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ইমরান। সিধু জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক নেতা না, বন্ধু ইমরানের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি পাকিস্তানে যাবেন। কপিলও যেতে পারেন বলে খবর। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে, পাকিস্তানে নয়া প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। কিন্তু কপিল-গাওস্করদের পাকিস্তানে যাওয়া নিয়ে আপত্তি রয়েছে স্বামীর। পাকিস্তানের সাংবাদিক মোনা আলম জানিয়েছেন, ইমরানের রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ করবেন ইমরান। এই অনুষ্ঠানে কোনওরকম জাঁকজমক থাকবে না। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানালে খরচ বেড়ে যাবে বলে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। শুধু ইমরানের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তাঁরা পাক সরকারের অতিথি হবেন। তাঁদের যাবতীয় খরচ জোগাবেন স্বয়ং ইমরান। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকা ব্যক্তিদের শুধু চা-বিস্কুট দেওয়া হবে।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

TMC News : কার দখলে তৃণমূল? প্রতীক নিয়ে সংঘাতের মধ্যেই ৬ ট্রাক ভর্তি নথি নিয়ে দিল্লিতে ঋতব্রত-শিবির
BJP Government: রাজ্যে আসছে বড় শিল্প? বিকেলে শিল্পপতিদের উপস্থিতিতে ইকো পার্কে হবে ঘোষণা
Mamata-TMC: ১০ জন বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ ঝুলে রইল এখনও? মমতা-TMCকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট
J P Nadda Convoy Attack: জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার প্রাক্তন যুব তৃণমূল সভাপতি
Suvendu Adhikari: যাঁদের সম্পূর্ণ বাড়ি ক্ষতি হয়েছে, ১ লক্ষ ৮০ হাজার টাকা দেওয়া হচ্ছে: মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget