এক্সপ্লোর

মীরার পাশে মমতা, কিন্তু কোবিন্দকে ভোট দিচ্ছেন ত্রিপুরায় ৬ তৃণমূল বিধায়ক , সম্পর্ক ছিন্ন করল নেতৃত্ব

আগরতলা: রাজ্যে তাঁরা সিপিএমকে ২০১৮-র বিধানসভা ভোটে ক্ষমতাচ্যুত করতে উঠেপড়ে লেগেছেন। তাই সিপিএম সমর্থন করছে, এমন কাউকে তাঁরা ভোট দিতে পারবেন না। এই কারণ দেখিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় ১৭ জুলাইয়ের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী মীরা কুমারকে সমর্থন জানালেও ত্রিপুরায় তাঁর তৃণমূল কংগ্রেসের ৬ বিধায়ক মীরাকে নয়, এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ কথা জানিয়ে দিয়েছেন ত্রিপুরা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় নেতা সুদীপ রায় বর্মন। প্রসঙ্গত, ১৭টি বিরোধী দলের প্রার্থী মীরা কুমারকে সমর্থন করছে সিপিএম। সপ্তাহখানেক আগেই অসমের শীর্ষ বিজেপি নেতা তথা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি আবার গত বছর উত্তরপূর্বের কয়েকটি দলকে সঙ্গে নিয়ে বিজেপির গঠন করা নর্থইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের আহ্বায়কও, প্রকাশ্যেই ত্রিপুরায় ৬ তৃণমূল এমএলএ-কে আবেদন করেন, তাঁরা যাতে কোবিন্দকে ভোট দেন। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, সুদীপবাবু জানিয়েছেন, বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব তাঁদের সঙ্গে যোগাযোগ করে কোবিন্দকে ভোট দেওয়ার অনুরোধ করলে তাঁকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরা কি বিজেপিতে যাচ্ছেন? জবাব এড়িয়ে যান সুদীপবাবু। তাঁর মন্তব্য, ভবিষ্যতে কী হবে, সময়ই বলবে। তবে সিপিএমকে হটাতে যতদূর যেতে হয়, যাব। এদিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ত্রিপুরার ওই ৬ বিধায়কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, গত বছরই ওঁরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। ওঁরা যে অবস্থান নিয়েছেন, তা দলের নয়। আমরা কংগ্রেস প্রার্থী মীরা কুমারের প্রতি সমর্থন ঘোষণা করেছি। এখন থেকে এই বিধায়কদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক থাকছে না। ওঁরা আমাদের দলের কেউ নন। ওঁরা অর্থের কাছে বিকিয়ে গিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, ওই ৬ জন ছিলেন বিরোধী দল কংগ্রেসের বিধায়ক। গত বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে কংগ্রেস-সিপিএম জোটের বিরোধিতা করে তাঁরা দল ছেড়ে তৃণমূলে চলে যান।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget