এক্সপ্লোর

২ সাংসদের গ্রেফতারির প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াকআউট, ধর্না-মিছিল তৃণমূলের

নয়াদিল্লি: রোজভ্যালিকাণ্ডে সিবিআইয়ের হাতে দলের ২ সাংসদের গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার রাজধানীতে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার তৃণমূল কংগ্রেস।

একদিকে, গাঁধীমূর্তি থেকে ধর্না মিছিল বের করে বিক্ষোভ দেখান দলীয় সাংসদরা, অন্যদিকে, সংসদ থেকে ওয়াকআউট করেও প্রতিবাদ জানান। নোট বাতিলের প্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রতিহিংসার অভিযোগ তুলে এদিন গাঁধীমূর্তির সামনে ধর্না দেখান তৃণমূলের সাংসদরা।

এরপর প্রধানমন্ত্রীর দফতরের কাছে গিয়ে স্লোগান দেন তৃণমূল সাংসদরা। শেষে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে ঢোকেন সংসদ ভবনে। তৃণমূল সাংসদদের দাবি, নোট বাতিল নিয়ে তারা সরব হওয়ায় দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে।

এর পিছনে প্রতিহিংসা ও রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করেছে বলে অভিযোগ তৃণমূল সাংসদদের। রোজভ্যালিকাণ্ডে দলের ২ সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

পরে রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন তাঁরা। তার আগে, উচ্চকক্ষে নোট বাতিল নিয়ে সোচ্চার হয় তৃণমূল। এদিন রাজ্যসভায় নোট-ইস্যু তুলে সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, তাঁর দলের তরফ থেকে ২টি নোটিশ দেওয়া হয়েছিল।

তাঁর দাবি, একটি ছিল নোট বাতিলের ফলে দেশজুড়ে যে ১২০ জনের মৃত্যু হয়েছে, তাঁদের আত্মার শান্তিকামনায় ১ মিনিট নীরবতা পালন সংক্রান্ত এবং দ্বিতীয়টি ছিল লোকসভায় দলীয় নেতাকে রোজভ্যালিকাণ্ডে ‘বেআইনিভাবে’ গ্রফতার করার প্রতিবাদ সংক্রান্ত।

তিনি বলেন, ওয়েলে নেমে তিনি কক্ষ এবং অন্য সাংসদদের সময় নষ্ট করতে চান না। তাই ওয়াকআউট করছেন। গতকালও একই ইস্যুতে সংসদ থেকে ওয়াকআউট করেছিল তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'

ভিডিও

Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget