এক্সপ্লোর
তৃণমূলে আরও গুরুত্বহীন মুকুল, তুলে দেওয়া হল সর্বভারতীয় সহ-সভাপতি পদ

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি পদ থেকে সরানো হল মুকুল রায়কে। তৃণমূল সূত্রে খবর, দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন যে কমিটি তৈরি করেছেন তাতে সহ-সভাপতি পদটিই নেই। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলেও দাবি দলের শীর্ষ নেতৃত্বের। রাজ্যসভার নেতা, বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষক-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ থেকে আগেই তাঁকে সরানো হয়েছিল। তবে বিষয়টিকে গুরুত্ব দিলেন না মুকুল। তিনি বলেছেন, এমনভাবে পদের বিলোপ আগেও অনেক দলে ঘটেছে। উল্লেখ্য, এর আগে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে দলের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। রাখা হয়েছিল শুধু পঞ্জাবে দলের দায়িত্বে।
Before You Go
Taratala News: তারাতলা বিপর্যয়ের আজ চতুর্থ দিন, SSKM থেকে ছাড়া পেলেন ৫ জন
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ফুটবলের
ব্যবসা-বাণিজ্যের

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















