এক্সপ্লোর
সিবিএসই বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস: 'চৌকিদার' দুর্বল, তাই এত লিক! মোদীকে কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি: ট্যুইটারে সিবিএসই বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র সহ নানা ক্ষেত্রে তথ্য ফাঁস হওয়া নিয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ রাহুল গাঁধীর। 'চৌকিদার' দুর্বল বলে মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রীকে ফের নিশানা করে ট্যুইটে 'বস এক অওর সাল' হ্যাশট্যাগ ব্যবহার করেছেন কংগ্রেস সভাপতি। প্রসঙ্গত মোদী সরকারের মেয়াদ আর এক বছর। হিন্দি, ইংরেজিতে করা ট্যুইটে রাহুল লিখেছেন, কতগুলি লিক? তথ্য ফাঁস! আধার ফাঁস! এসএসসি কেলেঙ্কারি ফাঁস! ভোটের দিন ফাঁস! সিবিএসই প্রশ্নপত্র ফাঁস! সব জায়গাতেই ফাঁস, চৌকিদার দুর্বল। প্রসঙ্গত, এর আগে তিনি দেশবাসীর চৌকিদার বলে মন্তব্য করেছেন মোদী। তারপর তাঁকে নানা সময়েই এ নিয়ে বিঁধেছেন রাহুল।
कितने लीक?
डेटा लीक !
आधार लीक !
SSC Exam लीक !
Election Date लीक !
CBSE पेपर्स लीक !
हर चीज में लीक है
चौकीदार वीक है#BasEkAurSaal
— Rahul Gandhi (@RahulGandhi) March 29, 2018
সিবিএসই গতকালই দশম শ্রেণির অঙ্ক ও বারো ক্লাসের অর্থনীতির প্রশ্নপত্র ফাঁসের খবর ছড়িয়ে পড়ায় দুটি বিষয়ে ফের পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর আশ্বাস দেন, সরকার এ ব্যাপারে অভ্যন্তরীণ তদন্ত করছে, পাশাপাশি সোমবার থেকে নতুন ব্যবস্থাও চালু হবে প্রশ্ন ফাঁস না হওয়া সুনিশ্চিত করতে। Before You Go
CM Suvendu Adhikari: 'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















