এক্সপ্লোর

কাশ্মীরে ‘আত্মসমর্পণ’ শীর্ষ হিজবুল সন্ত্রাসবাদীর

শ্রীনগর: কাশ্মীরে সম্প্রতি মাথাচাড়া দিয়েছে সন্ত্রাসবাদ। নিরাপত্তাবাহিনী, পুলিশের সঙ্গে গত কয়েকদিনে জঙ্গিদের সংঘর্ষের বেশ কিছু ঘটনা ঘটেছে। তার মধ্যেই হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর কমান্ডার বুরহান ওয়ানির এক ঘনিষ্ঠ সহযোগী আত্মসমর্পণ করল বলে শোনা যাচ্ছে। ওয়ানি ইদানীং কাশ্মীরে সন্ত্রাসবাদের পোস্টার বয় হয়ে উঠেছিল। তাকে বড়সড় ধাক্কা দিল তার ডান হাত বলে পরিচিত তারিক পন্ডিত। করিমাবাদের বাসিন্দা, হিজবুলের গুরুত্বপূর্ণ সদস্য তারিককে পুলওয়ামায় আত্মসমর্পণ করার পর গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন এক সরকারি অফিসার। তাকে বেশ কিছুদিন ধরে খুঁজছিল নিরাপত্তাবাহিনী। ‘এ’ ক্যাটাগরির জঙ্গি তালিকায় নাম ছিল তার। গত বছর সোস্যাল মিডিয়ায় হিজবুলের পোস্ট করা ছবি, ভিডিওতে বুরহানের পাশেই দেখা গিয়েছে তারিককে। তার মাথার দাম তিন লক্ষ টাকা ঘোষিত হয়েছিল।   যদিও তারিকের ধরা পড়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সে সেনার কাছে ধরা দিয়েছে বলে পুলিশকর্তারা জানালেও সেনার দাবি, তাকে আগে গ্রেফতার করা হয়েছে। তাকে পুলওয়ামার নেওয়া-পিঙ্গলানা রোডে দ্রুত অভিযান চালিয়ে পাকড়াও করা হয়। করিমাবাদের কাছে এক হিজবুল জঙ্গির গতিবিধির ব্যাপারে গোপন সূত্রে নির্দিষ্ট খবর পেয়ে সেনা ও পুলিশ এদিন ভোরে যৌথ মোবাইল চেক পোস্ট বসায়। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র বলেন, ওই সন্ত্রাসবাদীর গতিবিধির ওপর লাগাতার নজর রাখা হয়েছিল। সে চেক পোস্টের কাছাকাছি আসতেই রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা তাকে ধরে। তার হেফাজত থেকে একটি ৯ মিমি পিস্তল, দুটি চিনা গ্রেনেড সহ প্রচুর সামরিক সরঞ্জাম পাওয়া যায়। যদিও পুলিশ কর্তাদের দাবি, গত বছর নাসির পন্ডিত নামে পুলিশ থেকে সন্ত্রাসবাদী হওয়া আত্মীয়ের সঙ্গে হিজবুলে যোগ দিয়েছিল তারিক। গত এপ্রিলে সোপিয়ানে সংঘর্ষে নাসির মারা যাওয়ার পর থেকেই তারিক কর্তৃপক্ষের কাছে ধরা দেওয়ার ইচ্ছা জানিয়ে বার্তা পাঠাচ্ছিল। তবে তারিককে জেরা করে হিজবুলের নেটওয়ার্কের ব্যাপারে আরও তথ্য মিলবে বলে আশা নিরাপত্তা কর্তাদের।    

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget