এক্সপ্লোর

ন্যূনতম দৈনিক মজুরি বেড়ে ৩৫০ টাকা, মানতে নারাজ, ২ সেপ্টেম্বরের ধর্মঘটে অনড় ট্রেড ইউনিয়নগুলি

নয়াদিল্লি: ২ সেপ্টেম্বরের ধর্মঘটের ডাক দেওয়া ট্রেড ইউনিয়নগুলি যাতে পিছু হটে, সেজন্য তাদের কিছু দাবি কেন্দ্র মেনে নিলেও অনড় ধর্মঘটীরা। তারা ধর্মঘটের সিদ্ধান্তে অনড়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সাংবাদিক সম্মেলনে জানান, খেতখামারের কাজের বাইরে থাকা আধা-দক্ষ কর্মীদের ন্যূনতম মজুরি দিনে ২৪৬ টাকা থেকে বেড়ে ৩৫০ টাকা হচ্ছে। কোনও রাজ্য সরকার চাইলে এর চেয়ে বেশি দিতে পারে, তবে কিছুতেই কম দেওয়া চলবে না। কেন্দ্রীয় স্তরে ন্যূনতম বেসিক মজুরি সংশোধনের জন্য শ্রমমন্ত্রীর আওতাধীন ন্যূনতম মজুরি উপদেষ্টা বোর্ডের আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বকেয়া থাকা বোনাস সংক্রান্ত মামলাগুলি মিটিয়ে ফেলতে সরকার দ্রুত পদক্ষেপ করবে বলেও আশ্বাস দেন তিনি। জেটলি এও জানান, কেন্দ্রীয় কর্মচারীদের ২০১৪-১৫, ২০১৫-১৬ বছরের বোনাসও সংশোধিত বিধি অনুসারে দেওয়া হবে। এক্ষেত্রে বোনাস সংশোধনী আইন কঠোর ভাবে মানা হবে। বোনাস মিটিয়ে দেওয়ার সিদ্ধান্তের ফলে বছরে ১৯২০ কোটি টাকার দায় নিতে হবে সরকারকে। বৈঠকে কেন্দ্রীয় কয়লা ও বিদ্যুত্ মন্ত্রী পীযূষ গয়াল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বঙ্গারু দত্তাত্রেয়ও ছিলেন। জেটলি জানান, কন্ট্রাক্টে থাকা মজুর ও তাদের নিয়োগকারী এজেন্সির নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক হচ্ছে। রাজ্যগুলিকেও এটা মানতে বলা হচ্ছে। নিয়ম না মানা কন্ট্রাক্টরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অঙ্গনওয়াড়ি, মিড ডে মেল, আশা ভলান্টিয়ার্সের মতো অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক সুরক্ষামূলক সুবিধাগুলি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট কমিটি যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট পেশ করবে বলেও জানান জেটলি। কিন্তু জেটলির ৪২ শতাংশ মজুরি বৃদ্ধির ঘোষণা ‘একেবারেই অপ্রতুল’ আখ্যা দিয়ে এআইটিইউসি সাধারণ সম্পাদক গুরুদাস দাশুগুপ্ত জানিয়ে দেন, ধর্মঘটের ডাক বহাল থাকছে। বলেন, আমরা দাবি করছি, সরকার সারা দেশের জন্য ন্যূনতম মজুরি বেঁধে দিতে আইন চালু করুক। আরেক ট্রেড ইউনিয়ন নেতা অশোক সিংহও বলেন, ১২ দফা দাবি সনদের একটিও মানা হয়নি। শ্রমিক, কর্মচারীদের অধিকার রক্ষার আন্দোলনে নামা ছাড়া কোনও রাস্তা নেই। যদিও আরএসএস-ঘনিষ্ঠ ভারতীয় মজদুর সঙ্ঘ সরকারের ঘোষণায় খুশি। তারা শুক্রবারের ধর্মঘটে সামিল হচ্ছে না। দেখা যাচ্ছে, দৈনিক মজুরি ৩৫০ টাকা হিসাবে একজন দিনমজুরের মাসিক আয় দাঁড়াচ্ছে ৯১০০ টাকা (২৬দিন),যা ইউনিয়নগুলির দাবির (মাসে ১৮ হাজার টাকা) চেয়ে অনেক কম। গোড়ায় তারা সব দিনমজুরের ন্যূনমত মাসিক আয় ১৫ হাজার টাকা করার দাবি করেছিল। তবে সরকার সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে নেওয়ার পর তারাও অঙ্ক বাড়িয়ে দেয়। গত বছরের সেপ্টেম্বর থেকেই ন্যূনতম মজুরি বৃদ্ধি সহ ১২টি দাবি নিয়ে সরব হয়। ট্রেড ইউনিয়নগুলি সরকার পাশাপাশি জাতীয় নিরাপত্তার ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় বিমা, প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে সরকারের সাম্প্রতিক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিয়মবিধি শিথিল করার সিদ্ধান্তেও প্রবল আপত্তি জানায় তারা।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget