এক্সপ্লোর

জিওকে ইন্টার কানেকশন দেয়নি! ৩ মোবাইল কোম্পানিকে প্রায় ৩,০০০ কোটি জরিমানার সুপারিশ

নয়াদিল্লি: রিলায়েন্স জিওকে ইন্টার কানেকশন না দেওয়ার অভিযোগ। ভোডাফোন, ভারতী এয়ারটেল, আইডিয়াকে তিন হাজার কোটি টাকার ওপর জরিমানা চাপানোর সুপারিশ ট্রাইয়ের। লাইসেন্সের শর্তাবলী না মানার অভিযোগে ভারতের টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই ৩ সংস্থাকে ৩ হাজার ৫০ কোটি টাকা জরিমানার সুপারিশ করেছে। জিও-র কানেকশন না দেওয়ার অভিযোগেই এ হেন কড়া পদক্ষেপ বলে জানিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। রিল্যায়ন্স জিও গত দুমাস ধরে ট্রাই, প্রধানমন্ত্রীর দফতর এবং টেলিকম মন্ত্রকে অভিযোগ জানাচ্ছে, যে, অন্যান্য টেলিকম কোম্পানিগুলি তাদের সঙ্গে সহযোগিতা করছে না। ইন্টার কানেকশন দিচ্ছে না তারা। রিল্যায়েন্স ইন্ডাস্ট্রির তরফে জানানো হয়েছে, জিও নেটওয়ার্কে প্রতিদিন ৫২ কোটি কল কানেক্ট করা যাচ্ছে না। ভয়েস কলের সুবিধা দিতে তারা ব্যর্থ হচ্ছে। ট্রাই জানিয়েছে, এই ৩ সংস্থা রিলায়েন্স জিওকে যথেষ্ট সংখ্যক ইন্টারকানেক্ট পয়েন্ট দিচ্ছে না। যা ট্রাইয়ের দেওয়া লাইসেন্সের শর্তভঙ্গ করছে। সর্বোপরি গ্রাহক স্বার্থ এতে ক্ষুণ্ণ হচ্ছে। এভাবে দেশের টেলিকম আইন ও নির্দেশিকাকে অগ্রাহ্য করে গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ণ করার জন্যই এই ৩ সংস্থাকে আর্থিক জরিমানা করা হয়েছে। প্রসঙ্গত, গ্রাহকদের আজীবন ফ্রি ভয়েস কলের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে জিও। জিও-র সঙ্গে প্রতিযোগিতায় অনেকখানি পিছিয়ে পড়েছে ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া প্রভৃতি কোম্পানি। জিও-কে টেক্কা দিতে আরও আকর্ষক প্ল্যানের কথা ভাবছে তারা।

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Amit Shah।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন অমিত শাহর।Shyamaprashad Mukherjee
TMC Protest : 'জাস্টিস ফর বারুইপুর' স্লোগান তুলে রাজপথে মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget