এক্সপ্লোর

ফেসবুকে নগ্ন ছবি পোস্টের অভিযোগে আদিত্যনাথ ও বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের অসমের আদিবাসী মহিলার

বিশ্বনাথ (অসম) :  গুয়াহাটিতে ১০ বছর আগে এক আন্দোলন চলাকালে অসমের গুয়াহাটিতে একজন আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে নিগ্রহর ঘটনা ঘটেছিল। ওই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অসমের বিজেপি সাংসদ রাম প্রসাদ শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করলেন লক্ষ্মী ওরাং নামে ওই মহিলা। মহকুমা বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে ভারতীয় দণ্ডবিধি ও তথ্য-প্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় তিনি আদিত্যনাথের বিরুদ্ধে মামলা রুজু করেছেন। সোশ্যাল মিডিয়ায় ওই ছবি শেয়ারের অভিযোগে তিনি রাম প্রসাদের বিরুদ্ধে মামলা রুজু করেছেন। আদালত ওরাংয়ের বয়ান রেকর্ড করেছে। মামলার শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে ২২ জুন। ২০০৭-এ ২৪ নভেম্বর গুয়াহাটির বেলতোলায় অল আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ অসম (এএএসএএ)-র বিক্ষোভের সময় ওই মহিলাকে নিগ্রহের ঘটনা ঘটে। ওরাং সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি কোনও বিশেষ দলের হয়ে ওই আন্দোলনে যোগ দেননি। আদিবাসী সম্প্রদায়ের তপশিলী জাতির মর্যাদা দেওয়ার দাবি জানাতেই তিনি এসেছিলেন। ওরাংয়ের অভিযোগ, কিন্তু এ বিষয়টি না জেনেই সোশ্যাল মিডিয়ায় পেজে আদিত্যনাথ দাবি করেছেন যে, ওই সমাবেশ ছিল বিজেপির। সমাবেশে কংগ্রেস সমর্থকরা হামলা চালিয়েছিল। ওরাংয়ের প্রশ্ন, যেখানে প্রধানমন্ত্রী বেটি বাঁচাও, বেটি পড়াও-এর প্রচার করছেন। সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এ ধরনের কাজ করছেন। এটা কি গণতন্ত্র? এ ব্যাপারে বিজেপি সাংসদ বলেছেন, ওই মহিলাকে বিবস্ত্র করার ঘটনা ঘটেছিল। ওই মহিলা এখনও সুবিচার পাননি। এই ঘটনার কথা সবাই যাতে জানতে পারেন, সেজন্যই তিনি ছবিটি শেয়ার করেছিলেন। শেয়ার করা পোস্টে তিনি কোনও মন্তব্য করেননি বলেও জানিয়েছেন রাম প্রসাদ।  বিজেপি সাংসদ আরও বলেছেন, ওই ঘটনায় দোষীরা যাতে সাজা পায় সেজন্য মামলার নতুন করে তদন্ত করার আর্জি জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছেন। এদিকে, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (স্পেশ্যাল ব্র্যাঞ্চ) পল্লব ভট্টাচার্য বলেছেন, তদন্তে দেখা গিয়েছে, যে ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করা হয়েছিল তা ভুয়ো। আদিত্যনাথের নাম দিয়ে ওই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। অন্যদিকে, এএএসএএ ওই পোস্টকে অবৈধ ও আদিবাসী সম্প্রদায়ের প্রতি অবিচার বলে মন্তব্য করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget