এক্সপ্লোর

ত্রিপুরায় ফল ঘোষণা শনিবার, বুথফেরত সমীক্ষা অনুযায়ী বড় চমক দিতে চলেছে বিজেপি

আগরতলা: দীর্ঘ ২৫ বছর ধরে ত্রিপুরার বাম দুর্গে দাঁত ফোটাতে পারেনি বিরোধীরা। কিন্তু, বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত এবার সেই দুর্গেই বড়সড় আঘাত হানতে চলেছে বিজেপি। এবিপি আনন্দ-সি ভোটার বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ৬০ আসনবিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় ম্যাজিক ফিগার ৩১। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এবার সিপিএম তথা বামফ্রন্ট ২৬ থেকে ৩৪টি আসন পেতে পারে। অন্যদিকে, বড়সড় চমক দিয়ে বিজেপি ও তার সহযোগীদের ঝুলিতে যেতে পারে ২৪ থেকে ৩২টি আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়া-র বুথফেরত সমীক্ষা বলছে, ত্রিপুরায় এবার বিজেপি-জোট ৪৪ থেকে ৫০টি আসন পেতে পারে। অন্যদিকে, বাম দলগুলি পেতে পারে মাত্র ৯ থেকে ১৫টি আসন। অন্যান্য দলগুলির ঝুলিতে যেতে পারে ০ থেকে ৩টি আসন। নিউজ এক্স-এর সমীক্ষা অনুযায়ী, ত্রিপুরায় এবার বিজেপি ও তাদের জোটসঙ্গীর ঝুলিতে যেতে পারে ৩৫ থেকে ৪৫টি আসন। বামফ্রন্ট পেতে পারে ১৪ থেকে ২৩টি আসন। কংগ্রেস একটিও আসন পাচ্ছে না। সি ভোটার সমীক্ষা অবশ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। এই সমীক্ষা অনুযায়ী, ত্রিপুরায় বিজেপি-জোট পেতে পারে ২৪ থেকে ৩২টি আসন। অন্যদিকে, বামফ্রন্ট পেতে পারে ২৬ থেকে ৩৪টি আসন। শুধুমাত্র আসনের নিরিখেই ঘাড়ে নিঃশ্বাস ফেলা নয়, ভোট শতাংশের নিরিখেও বিজেপি চমক দিতে পারে বামশাসিত এই রাজ্যে। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এবার ত্রিপুরায় সিপিএম পেতে পারে ৪৪.৩ শতাংশ ভোট। বিজেপি ও তার সহযোগীদের ঝুলিতে এবার যেতে পারে ৪২.৮ শতাংশ ভোট। অর্থাৎ সেয়ানে সেয়ানে টক্করের জোরালো সম্ভাবনা। ত্রিপুরায় গত বিধানসভা নির্বাচনে সিপিএম পেয়েছিল ৪৯টি আসন। বুথ ফেরত সমীক্ষা সঠিক হলে, এবার ১৯টি আসন খোয়াতে হতে পারে সিপিএমকে। অন্যদিকে ২০১৩ সালের বিধানসভা নির্বাচন ও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ত্রিপুরায় খাতাই খুলতে পারেনি বিজেপি। এবার সেই তারাই পেতে পারে ২৪-৩২টি আসন। গত বিধানসভা নির্বাচনে সিপিএম পেয়েছিল ৪৮.১ শতাংশ ভোট। এবার ত্রিপুরায় সিপিএম পেতে পারে ৪৪.৩ শতাংশ ভোট। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এবার ৩.৮ শতাংশ ভোট কমতে পারে মানিক সরকারদের। অন্যদিকে, ৫ বছর আগে ত্রিপুরায় বিজেপি পেয়েছিল মাত্র ১.৫ শতাংশ ভোট। এবার তারা একলাফে পেতে পারে প্রায় ৪৩ শতাংশ ভোট। অর্থাৎ প্রায় ৪২ শতাংশ ভোট বাড়তে পারে বিজেপির। সমীক্ষায় উঠে এসেছে, দীর্ঘদিন ত্রিপুরার প্রধান বিরোধী দলের মর্যাদা ধরে রাখা কংগ্রেসের এবার খারাপ ফল করতে চলেছে। তারা পেতে পারে শূন্য থেকে দুটি আসন। যদিও ২০১৩ সালে কংগ্রেসের ঝুলিতে এসেছিল ১০টি আসন। ত্রিপুরার ফল ঘোষণা ৩ মার্চ। সেদিনই মেঘালয় এবং নাগাল্যান্ডেরও বিধানসভা ভোটের ফল ঘোষিত হবে। বুথফেরত সমীক্ষা অনুযায়ী, মেঘালয়ে এগিয়ে কংগ্রেস। নাগাল্যান্ডে অবশ্য এনপিএফ-এর সঙ্গে এনডিএ-র টক্করের সম্ভাবনা রয়েছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget