এক্সপ্লোর
গুজরাতের ভাবনগরে নালায় পড়ল বরযাত্রী বোঝাই ট্রাক, মৃত অন্তত ৩০

ভাবনগর: গুজরাতের ভাবনগর জেলায় নালায় পড়ে গেল একটি যাত্রীবোঝাই ট্রাক। এতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ এক বিয়েবাড়িতে আমন্ত্রিতদের নিয়ে যাওয়ার সময় ভাবনগর-উমরালার কাছে রাজকোট হাইওয়ের পর ট্রাকটি নালায় পড়ে যায়। ৬০-এর কাছাকাছি যাত্রী ছিলেন তাতে। মৃতদের অনেকেই অপ্রাপ্তবয়স্ক বলে জানা গিয়েছে। [embed]https://twitter.com/ANI/status/970863798474231810[/embed] ক্রেনের সাহায্যে হতাহতদের ওঠাতে চেষ্টা করছে উদ্ধারকারী দল। দমকলও হাত মিলিয়েছে ত্রাণকার্যে।
Before You Go
Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
শিক্ষা

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















