এক্সপ্লোর

দাউদের সম্পত্তি বাজেয়াপ্ত করার খবর খারিজ করলেন সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রদূত

নয়াদিল্লি: সংযুক্ত আরব আমিরশাহীতে হানা চালিয়ে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বিপুল পরিমাণ সম্পত্তি ও সম্পদ বাজেয়াপ্ত করার খবর খারিজ করলেন ভারতের নিযুক্ত সে দেশের দূত আহমেদ আল বান্না। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সংযুক্ত আরব আমিরশাহীতে দাউদের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কয়েক সপ্তাহ আগে এই খবর প্রকাশিত হয়েছিল। বিজেপির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে এক ধাপ এগিয়ে এই ঘটনাকে মোদী সরকারের সাফল্য হিসেবে তুলে ধরা হয়েছিল। বলা হয়েছিল, দাউদের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক মাস্টারস্ট্রোক। একের পর এক ট্যুইটে বলা হয়েছিল, ২০১৫-তে সংযুক্ত আরব আমিরশাহী সফরে গিয়ে মোদী সেদেশের হাতে দাউদের সম্পত্তির তালিকা তুলে দিয়েছিলেন। সে দেশের কর্তৃপক্ষের কাছে মুম্বই ধারাবাহিক বিস্ফোরণে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলেন। কিন্তু সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রদূত বলেছেন, তিনি এ সংক্রান্ত খবরের কথা শুনেছেন। কিন্তু তাঁর কাছে হানা চালিয়ে দাউদের সম্পত্তি বাজেয়াপ্ত করার কোনও তথ্য নেই। বান্না আরও বলেছেন, সমস্ত ধরনের জঙ্গি সংগঠনকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে সংযুক্ত আরব আমিরশাহী। আগামী ২০ জানুয়ারি দিল্লিতে দুই দেশের কৌশলগত বৈঠকের সময় সন্ত্রাসবাদ-দমন সংক্রান্ত পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করা হবে। ওই বৈঠকে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি চূড়ান্ত হতে পারে। আগামী ২৫ জানুয়ারি আবু ধাবির যুবরাজ মহম্মদ বিন জায়েদ অল নাহইয়ানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সময় ওই চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget