এক্সপ্লোর

ট্যুইটারে ধোনির ব্যক্তিগত তথ্য ফাঁস করা সংস্থা কালো তালিকাভূক্ত

নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির আধার সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। যে সংস্থা ধোনির আধার সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছিল, সেটিকে ১০ বছরের জন্য কালো তালিকাভূক্ত করা হয়েছে। ইউআইডিএআই-এর সিইও অজয় ভূষণ পাণ্ডে বলেছেন, ব্যক্তিগত তথ্য গোপন রাখার বিষয়ে তাঁদের অবস্থান অত্যন্ত কঠোর। ধোনির তথ্য পাঁস হওয়ার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী ধোনি সম্প্রতি তাঁদের আধার সংক্রান্ত তথ্য আপডেট করেন, এবং সেই তথ্য সংগ্রহ করতে সিএসসি-র কর্মীরা ধোনির বাড়ি যান । সেইমুহূর্তের একটি ছবি তুলে রাখা হয়। পরে সেই ছবি সিএসসি ই-গভার্ন্যান্স, যে সংস্থা আধার রেজিস্ট্রেশনের কাজ করে, তারা তাদের টুইটার পেজে দিয়ে দেয়। এই সেই ট্যুইট যেখানে সিএসসি ধোনির ছবি সহ আধার অ্যাপলিকেশনের তথ্য দিয়ে দেয়। Untitled এরপর সেই ছবিটি রিট্যুইট করেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচারমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। টুইট করে তিনি লেখেন কিংবদন্তী ক্রিকেটার ধোনির কাছে আধার সার্ভিস পৌঁছে দেওয়া হল। এরপরই রবিশঙ্কর প্রসাদের সেই ট্যুইট সাক্ষীর নজরে আসে। তৎক্ষনাৎ তিনি ট্যুইট করে কেন্দ্রীয়মন্ত্রীর কাছে জানতে চান, এভাবে অ্যাপলিকেশনের তথ্য সহ ধোনির ছবি দেওয়া কি ঠিক কাজ? ব্যক্তিগত তথ্য এভাবে ফাঁস করায় কোনও গোপনীয়তা রইল না ধোনির আধার সংক্রান্ত তথ্যের। সাক্ষীর সরাসরি মন্তব্য এটা কোনও জনসাধারণের জানার বিষয় নয়। dhoni এরপরই বিভ্রান্ত হয়ে তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে পাল্টা ট্যুইট করে দাবি করা হয়, এখানে কারও কোনও গোপন তথ্য ফাঁস করা হয়নি।শুধু ছবিই দেওয়া হয়েছে। dhoni1 এরপরই সাক্ষী সিএসসি-র ট্যুইটগুলোর স্ক্রিনশট করে পাল্টা রিট্যুইট করে দেখান ধোনির ছবি সহ অ্যাপলিকেশনের সমস্ত তথ্যও পোস্ট করা হয়েছে। ট্যুইটারে ধোনির ব্যক্তিগত তথ্য ফাঁস করা সংস্থা কালো তালিকাভূক্ত এরপরই পরিস্থিতির গভীরতা বুঝতে পেরে সাক্ষীকে ধন্যবাদ জানিয়ে সেই ট্যুইট সরিয়ে নেওয়া হয়। ট্যুইটারে ধোনির ব্যক্তিগত তথ্য ফাঁস করা সংস্থা কালো তালিকাভূক্ত আশ্বাস দেওয়া হয় ব্যক্তিগত তথ্য এভাবে ফাঁস করা বেআইনি, এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই অনুযায়ীই ওই সংস্থাকে কালো তালিকাভূক্ত করার কথা ঘোষণা করা হল।

সেরা শিরোনাম

Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের
Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget