এক্সপ্লোর

ব্রিকস নেতারা একমত, সন্ত্রাসবাদীদের মতোই সমান বিপদ তার আশ্রয়দাতারা, জানালেন মোদী

বেনালিম (গোয়া): ব্রিকস সদস্য দেশগুলির  নেতারা একমত যে, সীমান্তপার সন্ত্রাসবাদ ও তার সমর্থক, পৃষ্ঠপোষকদের মোকাবিলাকেই জোটের অগ্রাধিকারের তালিকায় গুরুত্ব দিতে হবে। পাঁচ দেশের এই প্রভাবশালী জোটের বার্ষিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, সবাই সহমত হয়েছেন যে, যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, তাদের লালন পালন ও পৃষ্ঠপোষকতা করে, তারাও আমাদের কাছে ওদের মতোই সমান বিপদ। এই বিপদ মোকাবিলার প্রয়াস জোরদার করতে হবে, তার গতি বাড়াতে হবে। ব্রিকস-এর মঞ্চ থেকে গৃহীত এই অবস্থানে ভারতের অবস্থানই চাঙ্গা হল, কেননা ‘সন্ত্রাস রপ্তানি করে’, এই অভিযোগ তুলে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার ডাক দিয়েছে ভারত। মোদী বলেন, সন্ত্রাসবাদী কার্যকলাপের পিছনে আর্থিক মদতের উত্স খুঁজে বের করা এবং অস্ত্রশস্ত্র, যন্ত্রাংশ সরবরাহ ও প্রশিক্ষণ সহ সন্ত্রাসবাদের গোটা পরিকাঠামো ধ্বংস করতে হলে নিজেদের মধ্যে গভীর সমন্বয়, যোগাযোগ গড়ে তোলার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছি আমরা। আঞ্চলিক ও বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও আর্থিক সমৃদ্ধির সামনে সন্ত্রাসবাদ, উগ্রপন্থা ও মৌলবাদ যে বিপদ খাড়া করেছে, তাকে একযোগে চিহ্নিত করেছেন ব্রিকস নেতারা। নিরাপত্তা ইস্যুতে আলোচনা, সহযোগিতা জোরদার করতে দায়বদ্ধতা প্রকাশ করেছেন তাঁরা। ব্রিকস-এর মূল অ্যাজেন্ডা প্রসঙ্গে মোদী জানান, বিশ্ব অর্থনীতিকে সঠিক রাস্তায় ফেরানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। সম্মেলনে ‘বিস্তারিত, ফলদায়ক, সার্বিক’ আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব সুশাসন কাঠামো শক্তিশালী করতে বাজার চালিত নীতির ভিত্তিতে একটি স্বাধীন ব্রিকস রেটিং এজেন্সি গড়ে তোলার সম্ভাবনা নিয়েও সম্মেলনে কথা হয়েছে। তিনি এও বলেন, ব্রিকস-এর অভ্যন্তরে ও আন্তর্জাতিক ইস্যুগুলিতে সহযোগিতা গড়ে তোলার এক সার্বিক ভিসন রয়েছে গোয়ার এই সম্মেলনের ঘোষণায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget