এক্সপ্লোর

কোয়েট্টা হামলা: সামলাতে না পারলে কেন হিংসায় মদত, পাকিস্তানকে খোঁচা পর্রীকরের

নয়াদিল্লি: জঙ্গি হামলায় নিহতদের প্রতি দুঃখপ্রকাশ করেও ঘুরিয়ে পাকিস্তানকে কটাক্ষ করতে ছাড়লেন না প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। মঙ্গলবার পাকিস্তানের কোয়েট্টায় হওয়া জঙ্গি-হামলার প্রসঙ্গ টেনে পর্রীকর জানান, এমন হিংসা, যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তার সৃষ্টি করাই উচিত নয়। এই প্রসঙ্গে তিনি পৌরাণিক দানব ‘ভস্মাসুর’-এর উল্লেখ করে নাম না করে পাকিস্তানকে খোঁচা দেন। বলেন, কোনও দেশেরই উচিত নয় নন-স্টেট অ্যাক্টরস দের সমর্থন করা। তিনি যোগ করেন, যারা সন্ত্রাসবাদে নিযুক্ত, তাদের দমানো উচিত। কারণ, এদের সমর্থন করলে কোনও এক সময়ে এরা ব্যুমেরাং হয়ে ফিরবে। যদিও, তিনি পর্রীকর অস্বীকার করেন যে তিনি পাকিস্তানকে ‘ভস্মাসুর’-এর সঙ্গে তুলনা করেছেন। বলেন, আমি কোনও দেশের সঙ্গে তা তুলনা করিনি। শুধু এটাই বলতে চেয়েছি, যে পূরাণে এমন এক অসূর ছিল, যে নিজের শক্তির শিকার হয়েছিল। গতকাল রাতে বালুচিস্তানের কোয়েট্টায় একটি পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে হামলা চালায় সশস্ত্র আত্মঘাতী জঙ্গিরা। হামলায় ৬০ ক্যাডেটের মৃত্যু হয়। আহত হন ১১৮ জন। এই হামলার জন্য ভারতকে দায়ী করে পাক সরকার। এদিন সব অভিযোগ খারিজ করে পর্রীকর জানিয়ে দেন, ভারত কোনও অবস্থাতেই হিংসাকে প্রশ্রয় দেয় না। আর এই ধরনের হামলাকে তো নয়-ই। তিনি জানিয়ে দেন, কোথাও সন্ত্রাসকে যুক্তিযোগ্য হিসেবে খাড়া করা যায় না। এদিকে, কোয়েট্টা হামলার তীব্র নিন্দা করেছে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget