এক্সপ্লোর

কেন্দ্রীয় বাজেট ২০১৯: মোদি সরকারের দ্বিতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেট, জানুন কিছু খুঁটিনাটি

১৯৯৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রীরা ফেব্রুয়ারি মাসের শেষ দিনে ঠিক বেলা ৫টায় সংসদে বাজেট বক্তৃতা শুরু করতেন। কিন্তু প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা এই নিয়ম বদলে দেন। তিনি বাজেট পড়া শুরু করেন বেলা ১১টা থেকে।

নয়াদিল্লি: ৫ জুলাই কেন্দ্রীয় বাজেট। নরেন্দ্র মোদি সরকারের এই দ্বিতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নয়া অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থ মন্ত্রকের প্রথম মহিলা পূর্ণমন্ত্রী হিসেবে বাজেট পেশ করতে চলেছেন তিনি। এই মুহূর্তে তিনি নানা শিল্পক্ষেত্রের প্রতিনিধি ও অন্যান্য বিভাগের সঙ্গে এ ব্যাপারে আলোচনায় ব্যস্ত। ১৯৯৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রীরা ফেব্রুয়ারি মাসের শেষ দিনে ঠিক বেলা ৫টায় সংসদে বাজেট বক্তৃতা শুরু করতেন। কিন্তু প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা এই নিয়ম বদলে দেন। তিনি বাজেট পড়া শুরু করেন বেলা ১১টা থেকে। এ বছর ফেব্রুয়ারিতে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করে মোদি সরকার। পীযূষ গোয়েল বাজেট পড়া শুরু করেন সকাল সাড়ে নটা থেকে। শুধু সাধারণ মানুষের জন্য নয়, কেন্দ্রীয় সরকারের পক্ষেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের কেন্দ্রীয় বাজেট। এই অর্থ বর্ষে অর্থনীতির গতি শ্লথ হয়ে বৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৫.৮ শতাংশ, তাই বাজেটে অর্থনীতির দিক পরিবর্তনের নির্দেশ থাকতে পারে। এছাড়া কেন্দ্র সম্ভবত বেশ কিছু নীতি ও প্রকল্প সংশোধন করে কৃষক, মধ্যবিত্ত ও কর্পোরেট শ্রেণির কাছে উন্নয়নের সুফল পৌঁছনোর চেষ্টা করতে পারে, তারও রূপরেখা থাকবে বাজেটে। আয়কর সীমা সংক্রান্ত কিছু পরিবর্তনও সাধারণ মানুষ আশা করছেন। এছাড়া সমাজ কল্যাণ সংক্রান্ত কিছু প্রকল্পে গুরুত্ব দেওয়া হতে পারে. আরও বাড়তে পারে ডিজিটাল পেমেন্টের গুরুত্ব। বয়স্ক নাগরিকদের জন্য নয়া পেনশন প্রকল্পও ঘোষণা করতে পারেন নয়া অর্থমন্ত্রী।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর
CM Suvendu Adhikari: Awas Yojana-র দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Shantanu Sinha Biswas: শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ১: বিচারব্য়বস্থাকে বেলাগাম আক্রমণ করায় অভিষেককে তুলোধনা হাইকোর্টের
Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget