এক্সপ্লোর

মথুরা: ব্যাপক নকল-টুকলির জের, পিছলো দশম শ্রেণির ইংরেজি পরীক্ষা

মথুরা: উত্তরপ্রদেশে বোর্ডের পরীক্ষায় নকল নিয়ে তৎকালীন অখিলেশ যাদব সরকারকে এভাবেই নির্বাচনী সভা থেকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী! নরেন্দ্র মোদী-ঝড়ে অখিলেশ উড়ে গেলেও, উত্তরপ্রদেশে পরীক্ষায় নকলের ছবিটা যে যোগী আদিত্যনাথের আমলেও বিন্দুমাত্র বদলায়নি, তার প্রমাণ হাতেনাতে মিলল। গণটোকাটুকির দাপটে উত্তরপ্রদেশে অসহায় সমাজ গড়ার কারিগররা! শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অবাধে চলছে টাকার কারবার! অথচ নকল রুখতে ক’দিন আগেই জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে, কড়া বার্তা দিয়েছিলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা স্কুল শিক্ষামন্ত্রী দীনেশ শর্মা। কিন্তু তারপরেও নকলের রমরমা এতটুকুও যে কমেনি, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মথুরার একাধিক পরীক্ষাকেন্দ্রের ছবি। নকলের কারবারিরা যে কতটা বেপরোয়া, তার জলজ্যান্ত প্রমাণ মিলল এবিপি আনন্দর অন্ততর্দন্তে! মথুরার বলভদ্র ইন্টার কলেজের সামনে দেখা মিলল এক যুবকের, যার হাতে নোটের বান্ডিল তুলে দিচ্ছে অভিভাবকদের একাংশ। নকলের জন্য! অভিযোগ, ছাত্রপিছু দর ১০-১৫ হাজার টাকা। না দিলে অনেক সময় জুটছে মারধর, আসছে শাসানি! মথুরার দুটি কেন্দ্রে গণ টোকাটুকির ছবি সামনে আসার পরই নড়েচড়ে বসেছে যোগী আদিত্যনাথ সরকার। পিছিয়ে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ বোর্ডের দশম শ্রেণির ইংরেজি পরীক্ষা। শুধু মথুরাই নয়। আলিগড়, কানপুর, কৌশাম্বি, হরদৌই, কাসগঞ্জ, উন্নাও, ফৈজাবাদ, গোন্ডা এবং বারাবাঁকি-সহ একাধিক জেলা থেকে গণটোকাটুকির অভিযোগ এসেছে। ক্ষমতায় এসে পদক্ষেপ নিয়েছে যোগী আদিত্যাথের সরকার। নকল রুখতে হেল্পলাইন নম্বর চালু করেছে উত্তরপ্রদেশ প্রশাসন, চালু হয়েছে হোয়াটস অ্যাপ নম্বরও। কিন্তু ছবিটা এখনও বদলায়নি? ভবিষ্যতে কী হয়, তার উত্তর মিলবে আগামী দিনেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget