এক্সপ্লোর

সাধুর বেশে জঙ্গি হামলার হুঁশিয়ারি, নিরাপত্তা বাড়ছে উত্তরপ্রদেশের ধর্মস্থানগুলিতে

লখনউ: সাধুর ছদ্মবেশে উত্তরপ্রদেশের ধর্মস্থানগুলিতে আইএসআই প্রশিক্ষিত জঙ্গিদের হামলার আশঙ্কার পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসলেন যোগী আদিত্যনাথ। ধর্মস্থানগুলিতে সীমান্ত প্রাচীর তৈরির নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এছাড়া দর্শনার্থীদের সুবিধার্থে বিখ্যাত মন্দিরগুলিতে যাওয়ার পথে চার লেনের রাস্তা তৈরিরও নির্দেশ দিয়েছেন আদিত্যনাথ। মথুরার অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার (নিরাপত্তা) সিদ্ধার্থ ভার্মা বলেছেন, তাঁদের কাছে খবর এসেছে, সাধুর বেশে জঙ্গিরা উত্তরপ্রদেশে ঢুকে হামলা চালাতে পারে। রাজস্থান ও হরিয়ানা সীমান্তে অবস্থিত মথুরা অত্যন্ত সংবেদনশীল অঞ্চল। এখানে জঙ্গি হামলার আশঙ্কা থাকায় নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। মন্দিরে মেটাল ডিটেক্টর, এক্স-রে মেশিন ছাড়াও সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া জঙ্গিদের খোঁজে রাত্রিবাসের বিভিন্ন আস্তানা, অতিথিশালা, হোটেলে আচমকা তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সাদা পোশাকের পুলিশকর্মীরা বিভিন্ন জনবহুল স্থানে নজর রাখছেন। উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখার ইন্সপেক্টর জেনারেল অসীম অরুণ বলেছেন, তাজমহল, অযোধ্যা, বারাণসী, বৃন্দাবনের মতো বিখ্যাত জায়গাগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। সব জেলার পুলিশ সুপারের পাশাপাশি রেল পুলিশের সুপারদেরও সতর্ক করে দেওয়া হয়েছে। সব নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি সূত্রে তাঁরা জানতে পেরেছেন, ২০-২৫ জন জঙ্গিকে হিন্দু সাধুদের আচার-আচরণের বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই। এই জঙ্গিরা উত্তরপ্রদেশে ঢুকে স্থানীয় মানুষের সঙ্গে মিশে গিয়ে হামলা চালানোর পরিকল্পনা করছে। সেই কারণেই সতর্ক পুলিশ।

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |
Baruipur News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget