এক্সপ্লোর

২৭ তারিখ অযোধ্যায় যাচ্ছেন যোগী আদিত্যনাথ? জল্পনা

লখনউ: সম্প্রতি, সুপ্রিম কোর্ট সুপারিশ করেছে, আলোচনার মাধ্যমেই অযোধ্যা সমস্যার সমাধানের চেষ্টা করা উচিত। এর কয়েকদিনের মধ্যেই যোগী আদিত্যনাথের সম্ভাব্য অযোধ্যা সফর ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা।

সূত্রের খবর, সব ঠিকঠাক চললে আগামী ২৭ তারিখই অযোধ্যা সফরে যেতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সেখানে তিনি চারটি জায়গা পরিদর্শন করবেন।

উত্তরপ্রদেশের এক শীর্ষ প্রশাসনিক কর্তা জানিয়েছেন, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সফরসূচি পৌঁছে গিয়েছে ফৈজাবাদ জেলা প্রশাসনের দফতরে।

মুখ্যমন্ত্রী কোথায় কোথায় যেতে পারেন, সেই সম্ভাব্য তালিকা মাথায় রেখে জেলা প্রশাসন বিভিন্ন টিম সেখানে গিয়ে প্রাথমিক কাজ শুরু করে দিয়েছেন।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী চারটি জায়গা পরিদর্শন করবেন। কথা বলবেন বিভিন্ন মঠের জনা বিশেক পুরোহিত ও প্রব্রাজকের সঙ্গেও। সম্ভাব্য তালিকার মধ্যে রয়েছে—রাম জন্মভূমি স্থল, হনুমান গড়, কনক ভবন।

এছাড়া, হরিধাম পীঠের জগদগুরু রামদীনেশ আচার্যের সঙ্গেও দেখা করবেন। শোনা যায়, রামদীনেশের সঙ্গে যোগী আদিত্যনাথের সুসম্পর্ক রয়েছে। আবার, প্রাক্তন বিজেপি সাংসদ রামবিলাস বেদান্তি ও নৃত্যগোপাল দাসের সঙ্গেও আদিত্যনাথ বৈঠক করবেন বলে খবর।

পাশাপাশি, রাম জন্মভূমি ন্যাস-এর রামচরণ দাস পরমহংসের উত্তরসূরি সুরেশ দাসের সঙ্গেও দেখা করার কথা আদিত্যনাথের। মূলত, এই বৈঠক নিয়েই বিশেষ কৌতূহল তৈরি হয়েছে।

কারণ, এই ট্রাস্টই অযোধ্যায় রাম-মন্দির নির্মাণের বিষয়টি তদারকি করছে। আদিত্যনাথের অযোধ্যা সফর নিয়ে অবশ্য সরকারিস্তরে মুখে কুলুপ এঁটেছে উত্তরপ্রদেশ প্রশাসন।

সেরা শিরোনাম

Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট

ভিডিও

Chorbagan News |
Weather News: আগামী সপ্তাহে অন্ধ্র উপকূলে ঢুকতে পারে নিম্নচাপ, প্রভাব কাটলেই রাজ্যে কমবে তাপমাত্রা
Birbhum News: বীরভূমের মাড়গ্রামে দুর্গাপুজোর বিসর্জন ঘিরে সংঘর্ষ, আহত ৭ | Durga Puja | ABP Ananda
Amit Shah: ভোটচুরি নিয়ে বিরোধীদের অভিযোগের পাল্টা আক্রমণ অমিত শাহের | Gyanesh Kumar | Rahul Gandhi
BJP News: নভেম্বরে কলকাতা, হাওড়ায় পুরভোটের সম্ভাবনা, আজ ও কাল প্রার্থী নিয়ে বৈঠক।Municipal Election

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget