এক্সপ্লোর

প্রকাশ্যে অযোধ্যায় মন্দির তৈরির শপথ, বিতর্কে উত্তরপ্রদেশ পুলিশের হোমগার্ড শাখার ডিজি

লখনউ: রাম মন্দির নির্মাণের জন্য শপথ নিচ্ছেন উত্তরপ্রদেশের এক পুলিশ কর্তা। তিনি আবার পুলিশের ডিজি পদমর্যাদার আইপিএস অফিসার। যত দ্রুত সম্ভব অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শপথ নিয়ে বিতর্ক তৈরি করলেন ডিজি, হোমগার্ড সুর্য কুমার শুক্লা। দুদিন আগে লখনউ বিশ্ববিদ্যালয়ে রাম মন্দির নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে শুধু অংশগ্রহণই নয়, ক্যামেরার সামনে রাম মন্দির নির্মাণের শপথ নিতেও দেখা গিয়েছে তাঁকে। ১৯৮২-র ব্যাচের আইপিএস অফিসার শুক্লার ওই শপথ গ্রহণের ভিডিও সোশ্যাল ও ইলেকট্রনিক মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'আমরা রাম-ভক্ত, আজ এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শপথ নিচ্ছি যে, যত দ্রুত সম্ভব তৈরি হবে রাম মন্দির'। শুক্লার সঙ্গে অন্য অনেকেই অনুষ্ঠানে শপথ নিতে দেখা গিয়েছে। দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগানও। আইপিএস অফিসার হয়েও এ ধরনের শপথ ঘিরে বিতর্কের মুখে শুক্লার সাফাই, তিনি ভুল কিছুই করেননি। তাঁর দাবি, ঐক্যের পরিবেশ গড়ে তোলার শপথ নিয়েছিলাম। যে ভিডিও ভাইরাল হয়েছে, তা সম্পাদিত করা হয়েছে। ওই অংশটি ইচ্ছাকৃতভাবে ভিডিও থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর আরও সাফাই, 'মন্দির তৈরির থেকে মন্দির তৈরির জন্য শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার সঙ্গেই বিষয়টি সম্পর্কিত... ভাইরাল ভিডিওতে পুরো বিষয়ের ভুল ব্যাখ্যা করা হয়েছে'। শুক্লা বলেছেন, 'ওই অনুষ্ঠানে আলোচনা হয়েছিল যে, অযোধ্যায় হিন্দু ও মুসলিমরা যদি মন্দির নির্মাণ ও কিছুটা দূরে একটি মসজিদ তৈরির কথা বলেন, তাহলে বিতর্কের সহজেই সমাধান সম্ভব'। তাঁর দাবি,সুপ্রিম কোর্টও তো আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের একটা প্রস্তাব দিয়েছে। যদিও এসপি মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী এই ঘটনাকে এক আইপিএস অফিসারের সার্ভিস রুল ভঙ্গের সামিল বলে মন্তব্য করেছেন।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget