এক্সপ্লোর

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত আদিত্যনাথ সরকারের

সাজাহানপুর (উত্তরপ্রদেশ): উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণের মামলা তুলে নেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ। সরকারের তরফে গত ৬ মার্চ সাজাহানপুর জেলা প্রশাসনকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। সেইমতো ৯ মার্চ জেলা প্রশাসন সরকারি অফিসারকে মামলা তোলার লিখিত নির্দেশ পাঠিয়েছে। অতিরিক্ত জেলাশাসক (প্রশাসন) সর্বেশ দীক্ষিত বলেন, রাজ্য সরকার চিন্ময়ানন্দের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৫০৬ ধারায় দায়ের হওয়া মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, প্রশাসন কর্তারা এ ব্যাপারে পদক্ষেপ শুরু করে দিয়েছেন। এদিকে প্রবল ক্ষুব্ধ ধর্ষিতা রাষ্ট্রপতি ও জেলা বিচারককে চিঠি দিয়ে আদিত্যনাথ সরকারের উদ্যোগে তীব্র আপত্তি জানিয়েছে। অভিযুক্ত চিন্ময়ানন্দের নামে অবিলম্বে পরোয়ানা জারির দাবি জানিয়েছে সে। চিঠিতে মেয়েটি জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি সাজাহানপুর সফরে এসে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ অভিযুক্তের বাসভবনে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মেয়েটির অভিযোগের ভিত্তিতে ২০১১-র ৩০ নভেম্বর এফআইআর দায়ের করেন তার বাবা। তাঁর আশ্রমে বেশ কয়েক বছর ছিল মেয়েটি। সে দাবি করেছিল, তাঁকে হরিদ্বারের এক আশ্রমে রেখে ধর্ষণ করেন চিন্ময়ানন্দ। যদিও তিনি আগেভাগেই হাইকোর্টে চলে যান। তাঁর গ্রেফতারির ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। সেই থেকে মামলাটি চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget