এক্সপ্লোর

উরি হামলা: জঙ্গিদের ব্যবহৃত জিপিএস সেট ফরেনসিক পরীক্ষার জন্য আমেরিকায় পাঠাবে এনআইএ

শ্রীনগর: উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনায় আজ এফআইআর দায়ের করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। জম্মু ও কাশ্মীর পুলিশের কাছ থেকে ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ। গত রবিবার ঘটনার দিনই এ ব্যাপারে মামলা দায়ের করেছিল পুলিশ। তদন্তভার হাতে নিয়ে এনআইএ উরির সেনা ছাউনিতে থেকে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে। হামলাকারী জইশ-ই-মহম্মদের চার জঙ্গিদের কাছ থেকে অস্ত্রশস্ত্র ছাড়াও দুটি মোবাইল সেট  ও দুটি গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) উদ্ধার করা হয়েছে। সরকারি সূত্রের খবর, এনআইএ-র গোয়েন্দারা নিহত চার অজ্ঞাত পরিচয় জঙ্গির ডিএনএ নমুনা সংগ্রহ করবে। তাদের ছবি জম্মু ও কাশ্মীর সহ দেশের বিভিন্ন জেলে বন্দী জইশ ক্যাডারদের দেখানো হবে। চারজনের মধ্যে দুজনের দেহ কোমরের নিচ থেকে ঝলসে গিয়েছে। সূত্রের খবর, উদ্ধার হওয়া দুটি জিপিএসের মধ্যে একটি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য জিপিএসটি টেকনিক্যাল বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে জঙ্গিরা কোন পথ ধরে উরির সেনা ছাউনিতে হামলা চালিয়েছিল তা জানার চেষ্টা হচ্ছে। এছাড়াও স্থানীয় কেউ তাদের সাহায্য করেছিল কিনা, তাও জানার চেষ্টা চলছে। জঙ্গিরা কোন পথ বেছে নিয়েছিল এবং কীভাবে এবং কখন তারা এলাকায় ঢুকেছিল তা জানতে জিপিএস সেট দুটি ফরেনসিক পরীক্ষার জন্য আমেরিকায় পাঠাতে পারে এনআইএ। যে জায়গায় হামলা চালানো হয়েছিল, তা নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে। সূত্রের খবর, মৃত চার জঙ্গির পরিচয় জানার পর এনআইএ দল একটি ডসিয়ার তৈরি করবে এবং পাকিস্তানের কাছে সরকারিভাবে অনুরোধ জানাবে। উরি হামলার তদন্ত শুরু করেছে সেনাও। সেনার প্রাথমিক তদন্তে জানা গেছে, জঙ্গিরা হামলা চালানোর অন্তত একদিন আগে এই এলাকায় ঢুকেছিল। সেনার তদন্তে নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি-বিচ্যুতি খতিয়ে দেখার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ সংক্রান্ত প্রস্তাব দেওয়া হবে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget