এক্সপ্লোর

আদিত্যনাথের সঙ্গে বৈঠকে 'সন্তুষ্ট' মাংস ব্যবসায়ীরা, ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত, জানালেন সিদ্ধার্থনাথ

লখনউ: কসাইখানা বন্ধ হওয়া নিয়ে মাংস ব্যবসায়ীরা বৃহস্পতিবার দেখা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তাঁদের অভয় দিয়েছেন, বৈধ কসাইখানার বিরুদ্ধে প্রশাসনের কোনও কর্তা ব্যবস্থা নিলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। বৈঠকের পর উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিংহ বলেন, মাংসবিক্রেতাদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীকে সমর্থন করে বলেছেন, ভারতের নাগরিক হিসাবে আমাদেরও এটা দেখা দায়িত্ব যে বেআইনি কিছু হবে না। জাতপাত, ধর্মের ভিত্তিতে কোনও বৈষম্য হবে না বলেও তাঁদের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান সিদ্ধার্থনাথ। রাজ্যে ক্ষমতায় এসেই সর্বত্র বেআইনি ও যন্ত্রচালিত কসাইখানা বন্ধ করে দিতে নির্দেশ দিয়েছেন আদিত্যনাথ। তার বিরুদ্ধে গত সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছেন উত্তরপ্রদেশের মাংস ব্যবসায়ীরা। এদিনের বৈঠকে তাঁদের ধর্মঘট তুলে নিতে আবেদন করা হলে তাঁরা রাজি হন বলে খবর। মাংস বিক্রেতা সিরাজুদ্দিন কুরেশি বৈঠকের পর বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক খুব সফল। তিনি কথা দিয়েছেন, লাইসেন্সপ্রাপ্ত বৈধ কসাইখানার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। আমি ধর্মঘটীদের কাজে ফিরতে, বৈধ লাইসেন্স নিয়ে কারবার শুরু করতে আবেদন করছি। আপনাদের লাইসেন্স পেতে সহায়তা করবে উত্তরপ্রদেশ সরকার। প্রসঙ্গত, ক্ষমতায় এলে বেআইনি, যন্ত্রচালিত কসাইখানা বন্ধ করে দেবে বলে নির্বাচনী ইস্তাহারেই জানিয়েছিল বিজেপি। এদিন বৈঠকের আগে অল ইন্ডিয়া মিট অ্যাসোসিয়েশন-এর তরফে মুখ্যমন্ত্রীর উদ্যোগে সাধুবাদ জানিয়ে বলা হয়, মাংস ব্যবসায়ীরা বিএসপি, এসপি জমানায় অবিচারের শিকার হতেন। নতুন মুখ্যমন্ত্রী সিস্টেম ঠিক করার উদ্যোগ নিয়েছেন। তাঁর ধন্যবাদ প্রাপ্য। তিনি রাজধর্ম পালন করছেন। হাজি শাকিল কুরেশি নামে সংগঠনের শীর্ষকর্তা লখনউয়ে সিদ্ধার্থনাথ সিংহের সঙ্গে বৈঠকের পর বলেন, কেবলমাত্র বেআইনি কারবার করা কসাইখানার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈধ কসাইখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন খবর নেই। বেআইনি কসাইখানা সহজে বৈধ করে তুলতে তাঁর পরামর্শ, পুরানো কসাইখানার দ্রুত আধুনিকীকরণ করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget