এক্সপ্লোর

সুপারস্টার রজনীকান্তকে অপহরণের ছক কষেছিল বীরাপ্পন, দাবি রামগোপাল ভার্মার

মুম্বই: কন্নড় ছবির সুপারস্টার রাজকুমারকে অপহরণ করে দীর্ঘদিন বন্দি রেখেছিল সে। শুধু তাই নয়, অভিনেতা রজনীকান্তকেও নাকি অপহরণের মতলব ছিল তার। দক্ষিণ কাঁপানো ডাকাত বীরাপ্পন সম্পর্কে এমনই তথ্য ফাঁস করলেন পরিচালক রামগোপাল ভার্মা। কুখ্যাত চন্দন দস্যুর জীবন, তাকে ধরার জন্য দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা ও অবশেষে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু- এ নিয়ে আসছে রামগোপালের নয়া ছবি ‘বীরাপ্পন’। ছবির জন্য তথ্য সংগ্রহে বীরাপ্পনের সঙ্গে জড়িত বহু লোকের সঙ্গে কথা বলেছেন আরজিভি। এদের মধ্যে বীরাপ্পনের এক সময়ের সঙ্গীরা যেমন রয়েছে, তেমনই রয়েছে সেইসব মানুষ, যারা চন্দন দস্যু ও সরকারপক্ষের মধ্যস্থতা করত। যেসব পুলিশ অফিসার দীর্ঘদিন ধরে তাকে তাড়া করে ফিরেছেন, কথা বলেছেন তাঁদের সঙ্গেও। এভাবেই কথাপ্রসঙ্গে রামগোপাল জানতে পেরেছেন, কন্নড় ছবির তারকা রাজকুমারকে বীরাপ্পন যেমন অপহরণ করে ১০৮দিন হেফাজতে রেখেছিল, ঠিক সেইভাবে সুপারস্টার রজনীকান্তকেও অপহরণের ছক ছিল তার। রামগোপাল জানিয়েছেন, তিনি যা তথ্য সংগ্রহ করেছেন, তাতে দেখা যাচ্ছে অবিশ্বাস্যভাবে জীবনযাপন করেছে কর্নাটক, কেরালা ও তামিলনাড়ুর একসময়ের বিভীষিকা এই হাতির দাঁত ও চন্দন কাঠের ডাকাত। আর তার থেকেও অবিশ্বাস্য হল তাকে ধরার দীর্ঘ, নিরলস চেষ্টা। ২৭ তারিখ মুক্তি পাচ্ছে এই ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget