এক্সপ্লোর
দেখুন: পানিপথে নেশার টানে বাইক থেকে পেট্রোল চুরি করে পান বাঁদরের!

পানিপথ: জলবায়ুর পরিবর্তন নিয়ে সারা বিশ্বজুড়েই আলোচনা চলছে। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখতে অনেক প্রজাতির প্রাণীই তাদের খাদ্যাভ্যাস পাল্টে ফেলে। কিন্তু তা বলে পেট্রোল! হরিয়ানার পানিপথের এক শাখামৃগর খাদ্যাভ্যাস চমকে দিয়েছে সবাইকে। ভিডিও ক্যামেরায় ওই বাঁদরটিকে দাঁড় করিয়ে রাখা বাইক থেকে পেট্রোল পান করতে দেখা গিয়েছে। সম্ভবত নেশা করতেই বাঁদরটি দাঁড়িয়ে থাকা বাইক থেকে পেট্রোল চুরি করে বলে অনুমান। সোশ্যাল মিডিয়ায় বাঁদরটির পেট্রোল পান করার ভিডিও ছড়িয়ে পড়েছে। পানিপথের ইনসার বাজারের কয়েকজন বাইক আরোহী লক্ষ্য করেন যে, তাঁদের বাইকের পেট্রোল ট্যাঙ্ক খালি। এরপর যেখানে তাঁরা বাইক দাঁড় করিয়ে রাখেন সেখানে নজর রাখতে বসিয়েছিলেন ভিডিও ক্যামেরা। ক্যামেরায় যা ধরা পড়ল, তাতে তো তাজ্জব তাঁরা। দেখলেন, চোর আর কেউ নয়, বাঁদর। বাইকের পেট্রোল ট্যাঙ্কের পাইপ মুখে লাগিয়ে বাঁদরটি চোঁ চোঁ করে পেট্রোল পান করছে! শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বলেছেন, বাঁদরটি পুরোপুরি পেট্রোলে আসক্ত হয়ে পড়েছে। বাঁদরকে কলা দেওয়া হলেও তা খায়নি। দেখুন ভিডিওটি-
Before You Go
Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















