এক্সপ্লোর

কিছু মানুষ উগ্র মত পোষণ করেন, কিন্তু মাওবাদী হিংসা ও সীমান্ত সন্ত্রাসই বড় চ্যালেঞ্জ, বললেন জেটলি

টোকিও: দেশের বিভিন্ন প্রান্তে গোরক্ষা বাহিনীর হামলা চলছে। সাম্প্রদায়িক উত্তেজনাও কখনও কখনও প্রবল হয়ে দেখা দিচ্ছে। বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হচ্ছে। গোবিন্দ পানেসর, কালবুর্গির মতো ভিন্নমতাবলম্বীদের হত্যার ঘটনাও ঘটছে। অসহিষ্ণুতা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কিন্তু কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেছেন , দেশের কয়েকটি জায়গায় উগ্র বামপন্থীদের হিংসা ও সীমান্তের ওপার থেকে জঙ্গি  হামলাই ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারতে আর্থিক উন্নতির ক্ষেত্রে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার প্রভাব সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী জেটলি। তাঁর সাফ কথা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক খুব একটা বড় সমস্যা নয়। কারণ, ভারতের মতো বৃহত্ গণতন্ত্রে বিতর্ক বা মাঝেমধ্যে বিবদমান উভয়পক্ষের তরফ থেকেই কোনও ব্যক্তি উগ্র মন্তব্য করলেও শান্তির ক্ষেত্রে তা কোনও ব্যাঘাত তৈরি করে না। ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ফিনান্স-এ বক্তব্য রাখতে গিয়ে জেটলির দাবি, দেশে কোনও উত্তেজনা বা সংঘাতের পরিবেশ নেই। জেটলি বলেছেন, মধ্য ভারতে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে মাওবাদীদের হিংসার মতো সমস্যা রয়েছে।এই সমস্যা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এতে অনেক সময়ই নিরীহ মানুষের মৃত্যু হয়। ভারতের অন্য সমস্যা হল, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ ও সীমান্তে উত্তেজনা। তাঁর মতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সামাজিক বিষয়ে বিতর্কের থেকে ওই দুটি সমস্যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget