এক্সপ্লোর

বাইরে যেতে দেওয়া হয়েছিল? সাদা পোশাকে সেন্ট্রাল জেলে ‘ঢুকছেন’ শশীকলা, দেখা গেল সিসিটিভি ফুটেজে

বেঙ্গালুরু: ২ কোটি ঘুষের বিনিময়ে জেলে বহাল তবিয়তে রয়েছেন এআইএডিএমকে নেত্রী শশীকলা। এ কথা প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছিলেন কর্নাটকের প্রাক্তন ডিজি (কারা)  ডি রূপা। এবার অভিযোগের স্বপক্ষে দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)-র কাছে একটি ভিডিও ফুটেজ জমা দিয়েছেন রূপা। ওই ভিডিও ফুটেজে সাধারণ পোশাকে শশীকলাকে বাইরে থেকে সেন্ট্রাল জেলে ঢুকতে দেখা গিয়েছে।সঙ্গে অপর সাজাপ্রাপ্ত আত্মীয় এলাভারসি। ওই ফুটেজ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ফুটেজে প্রহরী গেট খুলে দেওয়ার পর দুই মহিলাকে ব্যাগ হাতে পরাপান্না অগ্রহরা সেন্ট্রাল জেলে ঢুকতে দেখা যাচ্ছে। এই ফুটেজ দেখে প্রশ্ন উঠেছে, শশীকলাকে কি জেলের বাইরে বেরোতে দেওয়া হয়েছিল? কয়েদিদের পোশাক ছেড়ে সাধারণ পোশাকে জেলের বাইরে সময় কাটিয়ে জেলে ঢুকছেন তিনি? আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত শশীকলা ওই জেলেই রয়েছেন।সেই সঙ্গে এলাভারসি ও শশীকলার অপর এক আত্মীয় ভিএন সুধাকরনও ওই জেলে রয়েছেন। জেলের কোনও অংশে বা কবে ওই ভিডিও তোলা হয়েছে, তা ভিডিওতে স্পষ্ট নয়। ডিজি (কারা) নাহার সিংহ মেঘারিক অবশ্য বলেছেন, ওই ফুটেজ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি আরও বলেছেন, জেলে শশীকলাকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ নিয়ে তদন্তের জন্য গঠিত এক সদস্যের কমিটি এখনও রিপোর্ট জমা দেয়নি। রিপোর্ট জমা পড়ার পরই জানা যাবে, বাস্তবে কী ঘটনা ঘটেছিল। রূপা অবশ্য জানিয়েছেন, এসিবি-র কাছে তিনি গত ১৯ আগস্ট তথ্যপ্রমাণ জমা দিয়েছেন। উল্লেখ্য, গত ১৩ জুলাই শশীকলাকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ রূপা করেন। তাঁর অভিযোগ ছিল, জেল আধিকারিকদের ২ কোটি টাকা ঘুষ দিয়ে হাত করেছেন শশীকলা। জেলে তৈরি হয়েছে ঝাঁ চকচকে রান্নাঘর। এরপরই সরকার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিল। তিনি তাঁর উর্দ্ধতন অফিসার ডিজিপি (কারা) এইচ এস সত্যনারায়ণ রাওয়ের বিরুদ্ধেই সরাসরি অভিযোগের আঙুল তোলেন। কারা বিভাগেই দুই পদস্থ কর্তার প্রকাশ্যে বাকযুদ্ধের পরিপ্রেক্ষিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব

ভিডিও

Mamata Banerjee:
Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:
TMC News:
Kaustav Bagchi: 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে', কটাক্ষ কৌস্তভের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget