এক্সপ্লোর
দীপাবলী থেকেই আর কাটবে না রোমিং চার্জ, জানাল ভোডাফোন

নয়াদিল্লি: এবার থেকে ভিন রাজ্যে গেলে আর কাটবে না রোমিং চার্জ, জানাল ভোডাফোন। ভোডাফোন ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, দীপাবলীর দিন থেকেই রাজ্যের বাইরে দেশের অন্যত্র গেলে ইনকামিং কলের ওপর আর কোনও রোমিং চার্জ নেওয়া হবে না। ভোডাফোন ইন্ডিয়ার ডিরেক্টর (কমার্শিয়াল) সন্দীপ কাটারিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, সারা দেশে ভিন রাজ্যে ইনকামিং কলের ওপরে ন্যাশনাল রোমিং চার্জ তুলে নেওয়া হচ্ছে। দিওয়ালি থেকেই এই শর্ত প্রযোজ্য হবে। প্রসঙ্গত, রিল্যায়েন্স জিও-র সঙ্গে টেক্কা দিতে অন্যান্য টেলিকম অপারেটিং সংস্থাগুলি নিজেদের প্ল্যান আরও আকর্ষনীয় করে তোলার চেষ্টা করছে। সেই দৌড়ে সামিল ভোডাফোনও।
Before You Go
DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
খবর
লাইফস্টাইল-এর






















