এক্সপ্লোর

অনু্প্রবেশ রোধে ভারত-বাংলাদেশ সীমান্ত সিল, অসমের বৈধ বাসিন্দাদের স্বার্থ রক্ষা করব: সোনোয়াল

গুয়াহাটি: অসমে ক্ষমতায় আসছেন। তিনিই মুখ্যমন্ত্রী। দেশের উত্তরপূর্বে এই প্রথম কোনও রাজ্যে মসনদে আসছে তাঁর দল বিজেপি। এহেন সর্বানন্দ সোনোয়াল তাঁর সামনে অগ্রাধিকারের ইস্যু কী কী, জানাতে গিয়ে বলছেন, অনুপ্রবেশ রোধ, ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়ায় সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন তিনি। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সোনোয়াল বলেন, আমরা অনুপ্রবেশ রোধে সীমান্ত সিল করে দেব। তবে এই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা যে একটা চ্যালেঞ্জ, তাও মানছেন তিনি। তাঁর নতুন সরকারের সামনে বৃহত্তর অসমীয় সমাজের স্বার্থরক্ষাই গুরুত্ব পাবে বলে জানান তিনি। সোনোয়ালকে সামনে রেখেই অসম দখলে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। তাঁর হয়ে প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ-রা। তাতেই সাফল্য এসেছে। এজন্য তাঁকে শুভেচ্ছা জানিয়ে অসমের জয়কে ‘ঐতিহাসিক’, ‘দৃষ্টান্তমূলক’ বলেছেন মোদী। সোনোয়ালের সঙ্গে কথাও বলেছেন তিনি। ট্যুইটে লিখেছেন, অসমবাসীর স্বপ্ন-আকাঙ্খা পূরণে, প্রগতির পথে রাজ্যের উন্নয়নের যাত্রাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে যা যা সম্ভব, সব করবে বিজেপি। সোনোয়ালের মতে, মানুষ কংগ্রেসের ওপর বিরক্ত এবং তারা বদল, সুশাসন চেয়েছেন। তিনি বলেছেন, মানুষ আমাদের জোটকে গ্রহণ করেছেন। তাঁরা এমনই এক জোট চাইছিলেন। আমাদের মূল লক্ষ্য থাকবে, হিন্দু বা মুসলিম, যা-ই হোন, রাজ্যের বৈধ বাসিন্দাদের স্বার্থ রক্ষা করা। অসমীয়া, বিহারী মারওয়াড়ি, বাঙ্গালি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ-সবাইকে নিয়ে বৃহত্তর অসমীয়া সমাজকে রক্ষা করতে হবে। আমাদের চলতে হবে একসঙ্গে, থাকতে হবে, লড়তেও হবে। এ ব্যাপারে ‘বৈধ’ ভারতীয় নাগরিকদের নামের তালিকা তৈরি করা হবে বলেও জানান তিনি। তাঁর সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়ে সোনোয়াল বলেন, বড় চ্যালেঞ্জ অনুপ্রবেশ। এটা জাতীয় ইস্যুও। ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া। কর্মসংস্থানের মতো আরও নানা ইস্যুও আছে। প্রসঙ্গত, বিজেপি এবার অসমে ক্ষমতা দখলের কৌশল হিসাবে কার্যত সেখানকার সব আঞ্চলিক দলকে নিয়ে জোট গড়ে। তাদের মূল প্রতিপক্ষ ছিল কংগ্রেস, এইউডিএফ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget