এক্সপ্লোর

হাওড়া-দিল্লি রেললাইনের নিচে কুয়োর হদিশ!

এটাওয়া: দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাওড়া-দিল্লি রেলপথের লাইনে খোঁজ মিলল কুয়োর। এই ঘটনায় হতবাক রেল আধিকারিকরা। এটাওয়ায় শান্টিং লাইনের নিচে ওই কুয়ার খোঁজ মিলেছে। বিষয়টি নজর এড়িয়ে গেলে শান্টিংয়ের সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। কুয়ার খোঁজ মেলার পর সেটি মাটি দিয়ে ভর্তি করে ফেলা হয়েছে। এটাওয়ার রেল বিভাগের পিডব্লুআই এসএন যাদব জানিয়েছেন, লং সাইডিংয়ের পূর্ব দিকের ট্রাকে পুরানো কুয়া রয়েছে।  বর্ষায় জল ভরে যাওয়ায় কুয়োতে যে মাটি ভরা হয়েছিল তা বসে যায়। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই স্থায়ীভাবে কুয়োটি ভর্তি করার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, এটাওয়ায় রেললাইন ব্রিটিশ আমলে পাতা হয়েছিল। হাওড়া-দিল্লি রেলপথে এক কুয়োর ওপর দিয়েই রেললাইন পাতা হয়েছিল। গত সোমবার ভারী বৃষ্টিতে কুয়োর অস্তিত্বের বিষয়টি জানা যায়। রেল ট্রাকের নিচে প্রায় ছয় ফুট গভীর গর্ত হয়ে যায় এবং কুয়োর দেওয়াল নজরে আসে। তড়িঘড়ি আধিকারিকরা মাটি দিয়ে গর্ত ভরে দেন।কিন্তু মঙ্গলবার ফের ভারী বর্ষণের কারণে গভীর গর্ত হয়ে যায়।ফের সেই গর্ত ভরানো হয়। aaa-300x225 এটাওয়া স্টেশনের প্রায় এক কিলোমিটার দূরে শান্টিং লাইনে ওই কুয়োর খোঁজ মেলে।  যে এলাকায় ওই কুয়োর হদিশ মিলেছে সেখানকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এখানকার রেল লাইনের নিচে প্রাচীন কুয়ো ছিল। কিন্তু রেল কর্তারা এ ব্যাপারে নজর দেননি।

সেরা শিরোনাম

Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'

ভিডিও

CM Suvendu Adhikari: 'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live
Abhishek Banerjee: অভিষেকের PA-র খোঁজে তল্লাশি, ফুটেজ সংরক্ষণের নির্দেশ
BJP News: 'রেলে শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না, শামসির রেললাইন উপড়ে দেওয়া হল',বললেন মুখ্যমন্ত্রী
Tmc News | ধর্মতলায় মাপজোক, 'কালীঘাট তৃণমূল'-এর বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE
Agnimitra Paul: 'আজকের বাংলা আইনের বাংলা, সাধারণ মানুষের বাংলা',মন্তব্য অগ্নিমিত্রা পালের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget