এক্সপ্লোর

আমার ছেলে কী এমন অন্যায় করেছিল যে, এই পরিণতি! কাশ্মীরে বেড়াতে গিয়ে পাথরের ঘায়ে মৃত তামিলনাড়ুর যুবকের মায়ের প্রশ্ন

চেন্নাই: আমার ছেলে কী এমন অন্যায় করেছিল যে, এই পরিণতি হল! বললেন কাশ্মীরে বেড়াতে গিয়ে পাথরবাজদের হাতে আক্রান্ত হয়ে মারা যাওয়া তামিলনাড়ুর ২২ বছরের যুবক আর তিরুমানিসেলভমের মা। জম্মু ও কাশ্মীরে বাবা-মা, বোনের সঙ্গে ছুটি কাটাতে যাওয়াই কাল হল তিরুমানিসেলভমের। গত সোমবার শ্রীনগরের কাছেই নারওয়ালে মারমুখী জনতা তাণ্ডব চালায়। তাদের ছোঁড়া পাথরের ঘায়ে জখম তামিলনাড়ুর পর্যটক যুবকের স্থানীয় হাসপাতালে মৃত্যু হয় সেদিনই কয়েক ঘন্টা বাদে। গতকাল রাতে শ্রীনগর থেকে তাঁর নিথর দেহ এখানে তাঁর বাড়ি এসে পৌঁছতেই প্রতিবেশীদের ভিড় উপচে পড়ে। তাঁকে অশ্রুজলে চিরবিদায় জানান পরিবারের লোকজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবেরা। কান্নায় ভেঙে পড়ে তাঁর মা বারবার বলতে থাকেন, ও তো স্রেফ এক ট্যুরিস্ট ছিল। তবে কেমন এমন হল? তিরুভাল্লাভুরের করিমেডু এলাকায় তিরুমানিসেলভমের অন্ত্যোষ্টি হয় তাঁর বাড়িতে। তাঁকে নিকটবর্তী সমাধিক্ষেত্রে চিরশায়িত করা হয়। বেসরকারি সংস্থার কর্মী, বাণিজ্যে স্নাতক যুবককে শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ পি বেনুগোপাল। গতকাল রাতেই তামিলনাড়ুর সংস্কৃতি মন্ত্রী পি পান্ডিয়ান তাঁর বাবা রাজাভেলুর হাতে রাজ্য সরকারের তরফে ৩ লক্ষ টাকার সাহায্য চেক তুলে দেন। রাজাভেলু জম্মু ও কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তায় পর্যাপ্ত বন্দোবস্ত নেই বলে জানিয়ে সেখানে যাওয়া সব ট্যুরিস্টের সুরক্ষা নিশ্চিত করার দাবি তোলেন। তিরুমানিসেলভমের মর্মান্তিক পরিণতি সারা দেশে প্রতিবাদের ঝড় তুলেছে। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা প্রকাশ করে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন, অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আমার মাথা লজ্জায় হেঁট হয়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
Embed widget