এক্সপ্লোর

আপনার র‌্যালি আছে বলে আমাদের স্কুল বন্ধ থাকবে কেন: প্রধানমন্ত্রীকে লেখা ছাত্রের চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

খান্ডোয়া: স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্মদিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর আসার কথা। র‌্যালিতে সমর্থকদের ঝেঁটিয়ে নিয়ে যাওয়ার জন্য তুলে নেওয়া হয়েছে সব স্কুল বাস। শিক্ষক শিক্ষিকারা জানিয়ে দিয়েছেন, বাস না থাকার জন্য ৯ আর ১০ তারিখ স্কুল বন্ধ। দুদিনের পড়ে পাওয়া ছুটি মহানন্দে ক্যারাম খেলে কাটাতে পারত বছর ১৪-র ছেলেটি। তার বদলে সে চিঠি লিখে বসল স্বয়ং নরেন্দ্র মোদীকে। প্রশ্ন করল, আপনার র‌্যালি কি আমাদের স্কুলের থেকে বেশি গুরুত্বপূর্ণ? হাকিম নড়লেও হুকুম না নড়ার এই দেশেও অবিশ্বাস্য কাজ করেছে তার এই চিঠি। জেলা কালেক্টরের নির্দেশে প্রধানমন্ত্রীর র‌্যালির জন্য গণ পরিবহনে হাত দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার ভাবরা গ্রামে চন্দ্রশেখর আজাদের জন্মভিটেয় মঙ্গলবার আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। আর পাশের জোথরাদা গ্রামে তাঁর র‌্যালি। সেখানে শুরু করার কথা নয়া ক্যাম্পেন '৭০ সাল আজাদি, ইয়াদ করো কুরবানি'। এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর র‌্যালিতে ভিড় দেখানোর অতি উৎসাহে প্রশাসন এলাকার সব স্কুল বাস তুলে নেয়। স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের জানিয়ে দেয়, ৯ আর ১০ তারিখ বন্ধ থাকবে স্কুল। আর এই নোটিশ পাওয়ার পরেই প্রধানমন্ত্রীকে চিঠি লেখে স্থানীয় বিদ্যাকুঞ্জ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র দেবাংশ জৈন। সে লেখে, 'আমেরিকায় আপনার ভাষণ আমি শুনেছি। অসংখ্য মানুষ সেখানে ছিলেন। কিন্তু কারও স্কুল বাসে করে আসার দরকার পড়েনি'। তার প্রশ্ন, 'আপনার র‌্যালির দাম কি আমাদের লেখাপড়ার থেকে বেশি'? নিজেকে প্রধানমন্ত্রীর ভক্ত বলে দাবি করেছে দেবাংশ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে সম্বোধন করেছে 'শিবরাজ মামা' বলে। তার আবদার, 'মোদী আঙ্কল' যেন শিবরাজ মামাকে বলে দেন, র‌্যালির জন্য স্কুল বাসে হাত না দিতে। তার কথা শোনা হলে, সে মাথা উঁচু করে বলতে পারবে, মোদী আঙ্কলের র‌্যালিতে লোক ধরে আনতে হয় না, মানুষ এমনিই আসে। সোশ্যাল মিডিয়ায় এই চিঠি ভাইরাল হয়ে যাওয়ায় টনক নড়েছে প্রশাসনের। জেলা কালেক্টরের নির্দেশে প্রধানমন্ত্রীর র‌্যালির জন্য গণ পরিবহন তুলে নেওয়া বন্ধ করা হয়েছে। ফলে ৯, ১০- দু’দিন দেবাংশের স্কুল যাওয়ায় আর কোনও সমস্যা নেই।            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget