এক্সপ্লোর

উদ্ধব-অমিত বৈঠকের আগে বিজেপি, মোদীকে কটাক্ষ শিবসেনা মুখপত্রে

মুম্বই: উদ্ধব ঠাকরের সঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহের বৈঠকের কয়েক ঘন্টা আগে বড় শরিককে কটাক্ষ শিবসেনার। ২০১৯ এর সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখেই প্রায় নিয়ম করে সুর চড়ানো মহারাষ্ট্রের শরিককে বোঝাতেই উদ্ধবের সঙ্গে আজ বসছেন অমিত। কিন্তু দলীয় মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে শিবসেনা বিজেপির জনসংযোগ কর্মসূচির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলল, প্রধানমন্ত্রী দুনিয়া ঘুরছেন আর বিজেপি সভাপতি দেশ সফর করছেন তাঁদের সম্পর্ক কর্মসূচির আওতায়। শাহ এনডিএ শরিকদের সঙ্গে দেখা করবেন। কিন্তু বিজেপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ঠিক কী করতে চাইছেন উনি? বিজেপি যখন উপনির্বাচনে পরপর হারছে, সেসময় কেন তিনি সবার কাছে যাচ্ছেন? আগামী সব নির্বাচন তারা একাই লড়বে বলেও জানিয়ে দিয়েছে শিবসেনা। তারা এও বলেছে, শাহের শরিকদের দরজায় যাওয়ার মূলে আছে হয়তো ২০১৯ এর নির্বাচন, কিন্তু বিজেপি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশে বদলের হাওয়া উঠেছে। মহারাষ্ট্রেও জমানা বদল অনিবার্য। অমিত শাহ বিজেপির একার শক্তিতেই লোকসভায় ৩৫০ আসন জিততে চান। বলছেন, তারপর রামমন্দির হবে। ওনার জেদকে স্যালুট করতেই হয়। পেট্রল, ডিজেলের দামবৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি ঊর্ধ্বমুখী হয়েছে, চাষীরাও বিক্ষোভ দেখাচ্ছে সরকারের সঙ্গে তাদের যোগ বিচ্ছিন্ন হওয়ায়, এও বলেছে শিবসেনা। তারা এও বলেছে, মহারাষ্ট্রের পালঘর কেন্দ্রের উপনির্বাচনে মোদী, শাহের পোস্টার উধাও হয়ে গিয়েছিল, বিজেপিকে তাদের প্রয়াত সাংসদ এম পি চিন্তামন ওয়ানাগার ছবি ব্যবহার করতে হয়েছিল তাঁর পরিবারের আপত্তি সত্ত্বেও, কিন্তু ভোট জয়ের পরই মোদী, শাহের পোস্টার ফিরেছে। দেখা যাচ্ছে, কার সঙ্গে কখন সম্পর্ক করতে হবে আবার ভাঙতে হবে, সবটাই ঠিক হচ্ছে পাটিগণিতের বিচারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
Railway Jobs : রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
Embed widget